কাকদ্বীপে পথ দুর্ঘনায় মৃত ১, জখম ৩
দি নিউজ লায়নঃ শনিবার দুপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি রাস্তার পাশে ইটের স্তূপে ধাক্কা মারলে মৃত্যু হয় গাড়ি চালকের এবং জখম হয় ৩ জন।মৃত গাড়ি চালকের নাম শৈলেন্দ্র সিংহ(৫০)।জখমরা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থানার ১১৭ নম্বর জাতীয় সড়কের আশ্রাম মোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডেপুটি ম্যাজিসেট্রট সৌম্যব্রত ব্যানার্জি সহ আরও ২ জন গাড়িতে করে কাকদ্বীপ থেকে নামখানা বিডিও অফিসে যাচ্ছিল নির্বাচনের কাজকর্ম করার জন্য।সেই সময় হঠাৎই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ইটের স্তূপে গিয়ে ধাক্কা মারে।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখমদের উদ্ধার করে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে আসে।
সেখানেই চিকিৎসাকরা গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করে।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।এদিকে ডেপুটি ম্যাজিসেট্রট সৌম্যব্রত ব্যানার্জি অবস্থা অবনতি হলে চিকিৎসাকরা তাকে কলকাতা এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করে।বাকী ২ জনকে চিকিৎসাকরা প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেয়।পুলিশ জানান নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি সজোরে ধাক্কা মারলে গাড়ি চালকের মৃত্যু হয়।দেহটি উদ্ধার করা হয়েছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কীভাবে এমন ধরনের ঘটনা ঘটলো।

Post a Comment