জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ - The News Lion

জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

 


দি নিউজ লায়নঃ    জয় শ্রীরাম ধ্বনি দেওয়াকে  কেন্দ্র করে সংঘর্ষ ঘটে পূর্ব বর্ধমানের ভাতারে। তৃণমূল নেতা  সুব্রত কুমার সাঁতরা জানান, আজ তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ঝুজকাডাঙ্গা গ্রামে  তৃণমূলের দলীয় পতাকা উত্তোলন করার সময়  বিজেপির কয়েকজন কর্মী জয় শ্রীরাম ধ্বনি  দিতে থাকে এবং তৃণমূলের দলীয় পতাকা উত্তোলনে বাধা দেয়। আমাদের কর্মীরা প্রতিবাদ করলে তাদের মারধর করে।


 তিনজন তৃণমূল কর্মী জখম হয়। অন্যদিকে ভাতার ৩৪ নম্বর বিজেপির মণ্ডল সভাপতি সুচিস্মিতা হাটি জানান, আচমকা তৃণমূল কর্মীরা এসে বিজেপির দলীয় পতাকা ছিঁড়ে ফেলে। আমাদের কর্মীরা তার প্রতিবাদ করে এবং জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায়  বিজেপির মহিলা কর্মীদের ওপর আক্রমণ করা হয়। হামলায় সাতজন বিজেপি কর্মী জখম হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.