প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে এক ব্যক্তি পড়ে যাওয়ার ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ - The News Lion

প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে এক ব্যক্তি পড়ে যাওয়ার ঘটনার জেরে ট্রেন চলাচল বন্ধ

 


দি নিউজ লায়নঃ    প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে এক ব্যক্তি পড়ে যাওয়ার ঘটনার জেরে প্রায় এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ থাকল। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিয়ালদা দক্ষিণ শাখার নুঙ্গি স্টেশনে। রেল সূত্রে জানা গিয়েছে, এদিন সন্ধ্যা ছ'টা নাগাদ বজবজ- নৈহাটি গামী ট্রেনটি নুঙ্গী স্টেশনে এসে দাঁড়ানোর পর এক ব্যক্তি ট্রেনে উঠতে গিয়ে পড়ে যান। যাত্রীরা চিৎকার-চেঁচামেচি করেন। 


এরপরই মাইকে ঘোষণা করে চালককে ট্রেন  না ছাড়ার জন্য নিষেধ করা হয়। প্রায় আধঘন্টা চেষ্টার পর ওই ব্যক্তিকে ট্রেন ও প্ল্যাটফর্মের ফাক থেকে উদ্ধার করেন রেল পুলিশ কর্মীরা। গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওই ঘটনায় প্রায় ৪০ মিনিট দেরিতে ট্রেনটি নুঙ্গি স্টেশন ছাড়ে বলে রেল সূত্রে খবর।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.