বৈশালী ডালমিয়ার মত অনেক সহকর্মী মন্তব্য করলেও তাদের সতর্ক পর্যন্ত করা হয়নি- রাজীব
দি নিউজ লায়নঃ বৈশালী ডালমিয়া যেটা বলেছেন সেটা তার নিজস্ব বক্তব্য। তবে তাকে দল থেকে বহিষ্কার করার ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার মনে হয় তিনি এমন কোনো মন্তব্য করেননি যে তাকে দল থেকে বহিষ্কার করতে হবে। এরকম আমার কিছু সতীর্থ ও সহকর্মী আছেন যারা এমন কথা বললেও তাদের কেউ সতর্ক পর্যন্ত করেনি। মানুষ সব দেখছে আগামী দিনে মানুষের বিচার করবে। শনিবার ডোমজুড়ের পাকুড়িয়া তেতুলকলিতে ফ্রি কোচিং সেন্টারের প্রথম মক টেস্ট কর্মসূচিতে উপস্থিত হয়ে এই মন্তব্য করেন বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়।
এদিন তিনি বলেন আমাদের জীবনটা সিঁড়ি ভেঙে ধাপে ধাপে ওপরে ওঠার মতো। জীবনের প্রতি মুহূর্তে নানা সংঘর্ষ ঘাত-প্রতিঘাত পার হতে হয়েছে আমাদের। আমি বিশ্বাস করিনা সিড়ি না ভেঙে ওপরে ওঠা যায়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন জীবনে কখনো কাউকে আঘাত দিইনি দেব না। মানুষের পাশে থেকে তাদের সাহায্য করবো।তিনি বলেন যুবসমাজকে দিশা দেখাতে এই ফ্রি কোচিং সেন্টার চালু হয়েছে।আগাবে ধীরে রাজ্যের প্রতিটি জেলায় এই ধরনের কোচিং সেন্টার চালুর পরিকল্পনার কথা জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

Post a Comment