শেয়ালের কাছে হার মানলো, দমকল বিভাগ - The News Lion

শেয়ালের কাছে হার মানলো, দমকল বিভাগ

 


দি নিউজ লায়নঃ    বুধবার  নদীয়ার শান্তিপুরের সুত্রাগড় অঞ্চলের 19 নম্বর ওয়ার্ডের লঙ্কাপাড়ায় গণেশ ঘোষের বাড়িতে হটাৎ পড়ে যায় এক শিয়াল। তার উদ্ধারকে কেন্দ্র করে ভিড় জমে যায় চারিদিক থেকে লোক আসতে থাকে তাদের বাড়িতে। গণেশ বাবুর বাড়ির চারপাশে বেশ কিছু বাড়ি থাকলেও সাবেকি আমলের বহু পুরনো বেশকিছু বাড়িতে পরিত্যক্ত জঙ্গল রয়েছে। গণেশ বাবুর বাড়ির গৃহবধূ প্রথম বুধবার সকালে খেয়াল করেন, বাড়ির সংলগ্ন পেছনের পরিত্যক্ত এক কুয়োতে শব্দ হতে।


 তিনি মুখ বাড়িয়ে খেয়াল করেন একটি শিয়াল, কুয়োর মধ্যে পড়ে ওঠার চেষ্টা করছে। ঘটনা জানাজানি হতে, দমকল বিভাগের খবর দেয় এলাকাবাসী। দমকল আসার পর দীর্ঘ ত্রিশ মিনিটের প্রচেষ্টায় দড়ি ঝুড়ি বাঁশ ব্যবহার করে কুয়ো থেকে উপরে তুলতে সমর্থ হলেও শেষমেষ বনবিভাগের হাতে তুলে দিতে ব্যর্থ হন তাঁরা। শেয়ালকে ওপরে তুলতেই সে পালিয়ে যায়।  প্রাণে বেঁচে নিজের আস্তানায় চলে যাওয়াতে স্বস্তি পেয়েছেন এলাকার লোকজন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.