বুক ডে তে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অভিভাবকদের হাতে - The News Lion

বুক ডে তে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা অভিভাবকদের হাতে


দি ন্নিউজ লায়নঃ - করোনা পরিস্থিতির কারণে নতুন বছরের বুক ডে তে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তা ছাত্র-ছাত্রীদের বলে তাদের অভিভাবকের হাতে দেওয়া হল। মঙ্গলবার উলুবেড়িয়া ২ নং ব্লকের করাতবেড়িয়া সবিতা ভক্তা স্মৃতি মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয়ে এই অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়।


এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজাপুর থানার পুলিশ আধিকারিক অজয় সিং বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চেটেল।এদিন যে সমস্ত অভিভাবক বিদ্যালয়ে আসতে পারেননি তাদের বাড়িতেও বই শুভেচ্ছাবার্তা এবং খাদ্য সামগ্রী পৌঁছে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পুলিশ আধিকারিক। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চেটেল জানান প্রতিবছর এই বিশেষ দিনটাতেছাত্র-ছাত্রীরা নানান অনুষ্ঠান করে এবং সেই অনুষ্ঠানে আমরা এই সমস্ত জিনিস ছাত্রছাত্রীদের হাতে তুলে দিই।


 কিন্তু এই বছর করোনা এসে এই সমস্ত জিনিস সংগ্রহ করতে বলা হয়েছিল। তিনি জানান মঙ্গলবার বিদ্যালয়ের ১১৫ জন ছাত্র ছাত্রীর কাছে বই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা ও খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.