পথ দুর্ঘটনায় পা ও কোমর ভেঙ্গে গিয়েছিল মানিকপাড়া এলাকায় তাদের বাডিতে গিয়ে আধিকারিকরা স্বাস্থ্য সাথীর কার্ড করে তাদের হাতে তুলে দেন - The News Lion

পথ দুর্ঘটনায় পা ও কোমর ভেঙ্গে গিয়েছিল মানিকপাড়া এলাকায় তাদের বাডিতে গিয়ে আধিকারিকরা স্বাস্থ্য সাথীর কার্ড করে তাদের হাতে তুলে দেন

 


দি ন্নিউজ লায়নঃ -  প্রকত অর্থেই দুয়ারে সরকার। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতএর মানিকপাড়া গঞ্জ এলাকার বাসিন্দা বিশ্বনাথ মাহাত ও তাঁর স্ত্রী অঞ্জু মাহাত গত ১৬ই নভেম্বর ২০২০তারিখ মোটরসাইকেল করে ঝাড়গ্রাম যাওয়ার পথে দূর্ঘটনার আহত হন। তারা এখনো স্বাভাবিক হাঁটা হাঁটি  করতে পারেনি। এমতাবস্থায় তারা দুয়ারে সরকারে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড করার জন্য স্থানীয় মানিকপাড়া গ্রামপাঞ্চায়েত  কর্তৃপক্ষর কাছে আবেদন করেছিলেন। 


ওই গ্রাম পঞ্চায়েত এর পক্ষ থেকে ঝাড়গ্রাম ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়। মঙ্গলবার ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের উদ্যোগে এবং মানিকপাড়া গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় প্রশাসনিক ভাবে মানিকপাড়া গঞ্জ এলাকায় তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের স্বাস্থ্য সাথীর কার্ড করে দেওয়া হয়। উনাদের হাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তুলে দেন মানিকপাড়া গ্রামপাঞ্চায়েত এর উপ প্রধান মহাশীষ মাহাত, উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য সৈকত পাল ও ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের আধিকারিকরা।


 পথদুর্ঘটনায় আহত হয় বাড়িতে থাকা বিশ্বনাথ মাহাতো ও তার স্ত্রী মঞ্জু মাহাতো বলেন এভাবে প্রশাসনের  আধিকারিকরা ও গ্রামপঞ্চায়েত এর লোকেরা বাড়িতে এসে স্বাস্থ্য সাথী প্রকল্পের কার্ড তৈরি করে দিয়ে যাবেন তা ভাবতে পারছিনা।তিনি এর জন্য দুয়ারে সরকার কর্মসূচির প্রশংসা করেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন  ও শুভেচ্ছা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.