মানুষের আবেগ, ভালবাসা ও উচ্ছাস বর্ধমানের রাজপথে নেমে এসেছে
দি নিউজ লায়নঃ মানুষের আবেগ, ভালবাসা ও উচ্ছাস বর্ধমানের রাজপথে নেমে এসেছে। এই মিছিল আবার একবার প্রমান করলো তৃতীয় বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার ক্ষমতায় আসছেন। বিশ্বের একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষের ভাল করার জন্য কাজ করে যাচ্ছেন। তারই প্রকাশ মানুষের ভালবাসা ও উচ্ছাসের মিছিল। পূর্ব বর্ধমান তৃনমূল যুব কংগ্রেসের ডাকে রোড শোয়ে যোগ দিয়ে এমনই কথা বলেন, অভিনেতা সোহম চক্রবর্তী।
এদিন বর্ধমান টাউন হল থেকে গোলাপবাগ পর্যন্ত রোড শো অনুষ্ঠিত হয়। এদিন তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা যা প্রকল্প গ্রহন করেছেন, তার অনেক পরে কেন্দ্রিয় সরকার সেই সব প্রকল্প গ্রহন করেছে। দিদির দেখানো পথেই ওরা হাঁটছে। তারপরও ওরা বাংলা দখলের জন্য আসছে। ওরা বাংলার জনগনের সাথে মেশার চেষ্টা করছেন। কিন্তু আমরা ২৪ ঘন্টা মানুষের সাথে আছি। আমরা মানুষের সুখ দুখের সাথী।
ওরা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য কিছুই জানে না। কারণ ওরা বাংলার মনিষীদের নিয়ে ভুল বক্তব্য রাখেন। সর্বপরি ওরা বাংলার মানুষের সাথে মিশতে পারে নি। ওদের একটাই লক্ষ্য কীভাবে বাংলা দখল করবো। তাই ওরা বাংলার মানুষকে কীভাবে ভুল বোঝানো যায় সেই চেষ্টা করে যাচ্ছে। ওদের সভা করতে হয় লোক ভাড়া করে। আর রবিবারের মিছিলে সব লোকই পূর্ব বর্ধমান জেলার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসেছেন।
এছাড়া এদিনের রোড শো উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা, রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃনমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি রাসবিহারী হালদার, জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। প্রাক্তন সাংসদ মমতাজ সংঘমিতা জানান, রবিবারের মিছিল স্বতঃস্ফূর্ত প্রতিবাদের মিছিল।
বর্ধমানের মানুষ শান্তি চায়। হিংসার রাজনীতি যারা করে তাদের পক্ষে রায় দেবে না। এদিনের মিছিলে শুধুই মানুষ। বর্ধমানের একটা অংশের মানুষের বক্তব্য ভাড়া করে লোক এনে জমায়েতে ভিড় বাড়ানো যায়। কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ততা অনেক কিছু দিক নির্দেশ করে। যা রবিবারের তৃনমূল যুব কংগ্রেসের রো শোতে লক্ষ্য করা যায়।

Post a Comment