মাঘের শীত বাঘের গায়ের বদলে উল্টোপুরাণ "লেপ তোষক ছেড়ে কম্বলে লুকাচ্ছে শীত
দি নিউজ লায়নঃ "শীতের কাঁথা বর্ষার ছাতা " ছাড়ে না কেউ! "মাঘের শীত বাঘের গায়ে" এ সমস্ত জনশ্রুতি এখন ভিত্তিহীন হয়ে পড়ছে, আবহাওয়ার খামখেয়ালিপনাতে। গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে ওলট পালট শীতের হিসেব-নিকেশ! সঠিক কথা বলতে হাওয়া অফিসের বড়বাবুদেরও গলদঘর্ম এই মাঘ মাসে! কাশ্মীরি শাল চাদর ওয়ালারা, ফেরি করে বিক্রি করতে আসা ভুলে গেছেন!
অবশ্য কলকাতার বড় বাজার থেকে গরম পোশাক কিনে, ছল করে অনেকেই হিন্দি বলে কাশ্মীরি সাহায্য চান ইদানিং! তবে লেপ-তোষক, বালাপোষ বানিয়ে বিক্রি খারাপ চলে না এক জেলা থেকে অন্য জেলায়! তবে বাইরের কাজ করা গৃহবধূরা অবশ্য, সাবেকি শাশুড়িদের মতো , ভারী ভারী লেপ তোষক রোদে দিতে অক্ষম! নিউক্লিয়ার পরিবার গুলিতে আধুনিক রংবেরঙের হালকা বিদেশী কম্বলেই আস্থা রাখছেন ইদানিংকালে। অগত্যা পরিবার প্রধানরাও মা ঠাকুরমার লেপতোষক থেকে মুখ বের করে, স্ত্রীর হালকা কম্বলেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
হাওয়া অফিস থেকে জানা গেছে, শীতের ব্রেকআপ চলছে এখন! আগামী 12 ই জানুয়ারি পর্যন্ত পশ্চিমবঙ্গের বেশিরভাগ অঞ্চলে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই বাড়বে আগামী সাতদিন আকাশ আংশিক মেঘলা থাকবে 12 ই জানুয়ারি পর থেকে পুনরায় শীতের আমেজ ফিরে আসবে আবার।আগামী 15 জানুয়ারির মধ্যে উত্তর ও দক্ষিণ বঙ্গে বিক্ষিপ্তভাবে দুই একটি অঞ্চলে বৃষ্টিপাত অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তারপরে আবারো জাঁকিয়ে শীত! তাই এ কদিন কাঁথাতেই ফিরে যাওয়া যাক।

Post a Comment