দুর্ঘটনায় মৃত্যু এক আহত 2 - The News Lion

দুর্ঘটনায় মৃত্যু এক আহত 2



দি নিউজ লায়নঃ   মাল বোঝাই মিনি ম্যাটাডোর ও টোটোর সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হল একজনের। ঘটনায় গুরুতর জখম আরও দুই। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ নবদ্বীপ- কৃষ্ণনগর রাজ্য সড়কের উপর গৌরনগর এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম রামপ্রসাদ সাউ (৩২)। তার বাড়ি নবদ্বীপ পৌরসভার ১১ নং ওয়ার্ডের পোড়াঘাট স্ট্যান্ড রোড এলাকায়। আহতদের নাম যথাক্রমে রবি দাস ও মানিক সামন্ত। প্রথমজনের বাড়ি নবদ্বীপ পৌরসভার ২২ নং ওয়ার্ডের ফাঁসিতলা ঘাট এলাকায়। দ্বিতীয়জনের বাড়ি নাদনঘাট থানার চণ্ডীপুর গ্রামে। ঘটনার পর পরই ঘাতক ম্যাটাডোর চালক এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদ্বীপ থানার পুলিশ।


 নিহত ও আহতদের দ্রুত উদ্ধার করে পুলিশের গাড়িতেই শক্তিনগর জেলা হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করে পুলিশই। এদিকে ঘটনার পরই গৌরাঙ্গ সেতু রোডে যানবাহন চলাচলে সাময়িক বাধা সৃষ্টি হয়। যদিও দ্রুততার সহিত ব্যস্ততম রাস্তা পরিষ্কার করতে উদ্যোগী হয়ে ওঠে স্থানীয় পুলিশ। কিছু সময়ের মধ্যেই যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যায়। ঘটনায় জখম ম্যাটাডোর আরোহী মানিক সামন্ত জানান, তিনি কৃষ্ণনগর থেকে ব্যবসার জিনিস নিয়ে চন্ডিপুরে ফিরছিলেন। সেই সময় গৌরাঙ্গ সেতু রোডে গৌরণগরের কাছে টোটোটি  আমাদের গাড়িটিকে হঠাতই ওভার টেক করতে যায়। সেই সময় আমাদের গাড়িটির গতি থাকায় সরাসরি টোটোর সঙ্গে সংঘর্ষ হয়। ম্যাটাডোরের ধাক্কায় আরোহী সহ টোটোটি রাস্তার পাশে ডিবাইডারে ধাক্কা লেগে চেপ্টে যায়।


 ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মৃত টোটো চালক রামপ্রসাদ সাউ সহ অপর আরোহী। খবর পেয়ে পুলিশ এসে মৃত টোটো চালক সহ গুরুতর জখম টোটো আরোহী রবি দাস ও ম্যাটাডোর আরোহী মানিক সমান্তকে দ্রুত উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান হয়। শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে, টোটো চালক রামপ্রসাদ সাউ কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। অল্পবিস্তর জখম ম্যাটাডোর আরোহীকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দিলেও টোটো আরোহী রবি দাসকে ভর্তি করে শুরু হয় চিকিৎসা।  হাসপাতাল সূত্রের খবর গুরুতর জখম টোটো আরোহী রবি দাসের অবস্থা সঙ্কটজনক। তার দুটি পা ভীষণভাবে জখম হয়েছে। অপরদিকে ঘাতক মিনি ম্যাটাডোরটি কে আটক করলেও চালক পলাতক বলে জানায় পুলিশ।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.