মোদি সরকারের কৃষি আইনের বিরোধিতা করে ৫০ ট্রাক্টর নিয়ে নেতাজীর জন্ম দিবস পালন
দি নিউজ লায়নঃ মোদি সরকারের নয়াকৃষি আইনে বিপর্যয়ের মুখে পড়েছে দেশের কৃষকরা তারা কার্যত অস্তিত্ব সংকটে ভুগছেন দিল্লির রাজপথে প্রবল ঠান্ডার মধ্যে চলছে কৃষকদের অবস্থান-বিক্ষোভ অথচ কিছুতেই হচ্ছে না মোদি সরকারের এর প্রতিবাদে নেতাজির জন্ম দিবসে 50 ট্রাক্টর নিয়ে প্রতীকী প্রতিবাদ মিছিল করল তৃণমূল।
জয় জওয়ান, জয় কিষান স্লোগানকে সামনে রেখে চাকদহ উদযাপিত হলো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। ৫০ টি ট্রাক্টর করে স্থানীয় চাকদহের একটি ক্লাবের সদস্যরা নদিয়া জেলা তৃণমূল কিষাণ মোর্চার সভাপতি দীপক বোসকে সঙ্গে নিয়ে একটি অভিনব পদযাত্রা করে। পাশাপাশি চাকদহ ব্লক তৃণমূল এবং চাকদা ব্লক যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রায় ২ হাজার মোটর বাইক নিয়ে একটি মিছিল সংঘটিত হয়।
.দীপক বসু বলেন, একাধারে কৃষকদের প্রতি বঞ্চনা। আইনী বেড়াজালে আটকানো হচ্ছে কৃষকদের। মূলত কৃষকদের সমর্থনে চাকদার প্রান্তিক ক্লাব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবসে এই অভিনব কর্মসূচি পালন করলেন।অভিনব উদ্যোগ।

Post a Comment