করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন শেখ হাসিনা - The News Lion

করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন করলেন শেখ হাসিনা

 


ঢাকা প্রতিনিধি : আনুষ্ঠানিকভাবে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বিকেল সাড়ে ৩টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা সময়মতো ভ্যাকসিন আনতে পেরেছি, এখন তা মানুষের মধ্যে সফলভাবে প্রয়োগ করতে পারবো বলে আশাবাদ করছি।  বুধবার কুর্মিটোলায় দেশে করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলে প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।  প্রধানমন্ত্রী বলেন, আশ্চর্যজনক এই করোনাভাইরাস সবচেয়ে শক্তিশালী হয়ে গেল। মানুষের কাজকর্ম করার সবকিছুতে একটা সীমাবদ্ধতা চলে এল। 


অর্থনীতিতে একটা স্থবিরতা চলে এল। আমরা জনগণের সেবক হিসেবে যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করি। এই করোনার সময় মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি কীভাবে স্বাস্থ্য সুরক্ষা দিতে পারি সেই চিন্তা করছিলাম।   তিনি আরও বলেন, এমন একটা ভাইরাস সারা পৃথিবীতে দেখা দিলো যার ভ্যাকসিন কোথাও নেই। সারা পৃথিবীতে গবেষণা চলছিল। আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলেছিলাম, যারা ভ্যাকসিন নিয়ে গবেষণা করছে সব জায়গায় যেন আমরা চিঠি লিখে বলে রাখি যাতে ভ্যাকসিন আবিষ্কার হলে আমরা পাই।   শেখ হাসিনা বলেন, সব থেকে গুরুত্বপূর্ণ ছিল টাকা দেওয়া। আমি ইতিমধ্যেই এক হাজার কোটি টাকা আলাদা করেই রেখেছিলাম। অর্থ মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই, আমি বলার সঙ্গে সঙ্গেই তারা অর্থটা ছাড় দিয়েছিল।   


এর আগে অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিশ্বের অনেক দেশ এখনও করোনার ভ্যাকসিন না পেলেও বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এজন্য তিনি বন্ধুপ্রতীম রাষ্ট্র ভারতের প্রতি কৃতজ্ঞতা জানান।  রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সসহ ৩০ জনকে টিকা দেয়ার মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম।  টিকা নিতে আরও এসেছেন চিকিৎসক, সাংবাদিক সহ বিভিন্ন পেশার কয়েকজন।পাঁচজনের টিকাদান কার্যক্রম দেখবেন প্রধানমন্ত্রী।  টিকার প্রথম ডোজ নেবেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু বেরুনিকা কস্তা।   সকালে কুর্মিটোলা হাসপাতালের পরিচালক সাংবাদিকদের বলেন, ৩০ জনকে টিকা দেয়া হচ্ছে।


 আমাদের এখান থেকেই শুরু হচ্ছে টিকা দেয়ার কার্যক্রম। এ জন্য আমরা গর্বিত। টিকা দিতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।  উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ভারত সরকারের উপহার দেওয়া অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিডশিল্ড দেশে পৌঁছায়। সোমবার (২১ জানুয়ারি) দেশে আসে সরকারের কিনে নেওয়া তিন কোটি টিকার প্রথম ৫০ লাখ ডোজ। এর মধ্যে ৬০ লাখ দেওয়া হবে প্রথম মাসে, দ্বিতীয় মাসে ৫০ লাখ, তৃতীয় মাসে আবার ৬০ লাখ। প্রথম মাসে যারা পাবেন তাদের দ্বিতীয় ডোজ দেওয়া হবে তৃতীয় মাসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.