প্রথমদিনে স্বভাব শান্ত বাধ্য সন্তানের পরিচয় দিলো সাফারির সর্বকনিষ্ঠ তিন রয়্যাল সদস্য - The News Lion

প্রথমদিনে স্বভাব শান্ত বাধ্য সন্তানের পরিচয় দিলো সাফারির সর্বকনিষ্ঠ তিন রয়্যাল সদস্য




দি নিউজ লায়ন ;   প্রথমদিনে স্বভাব শান্ত বাধ্য সন্তানের পরিচয় দিলো সাফারির সর্বকনিষ্ঠ তিন রয়্যাল সদস্য। মায়ের পিছু নিয়ে জন্মের পাঁচ মাস ক্রলের আঁতুর ঘর ছেড়ে টাইগার এনক্লোজারের মুক্ত অরণ্যে বেড়িয়ে এলো তিন রয়্যাল পুত্র। তবে ছাড়া পেয়েও মায়ের সঙ্গে স্নেহের খুনসুটিতেই জড়িয়ে রইলো রয়্যাল বেঙ্গল বাঘিনী শিলার তিন খুদে পুত্রত্রয়ী। বৃহস্পতিবার সাফারি পার্কের পঞ্চমতম প্রতিষ্ঠা দিবসে দর্শকদের জন্য একের পর এক উপহারের ঝাঁপি খোলে পার্ক কর্তৃপক্ষ। 


সাফারির সর্বকনিষ্ঠ তিন খুদে রয়্যাল বেঙ্গলকে ক্রল থেকে বের করে প্রথমবার টাইগার এনক্লোজারে দর্শকদের সামনে আনার পাশাপাশি এদিন পর্যটকদের জন্য ছাড়া হয় লেপার্ড ক্যাট ও ফিসিং ক্যাট। এদিন সকাল ৯.৩০নাগাদ রয়্যাল বেঙ্গল বাঘিনী শিলার দ্বিতীয়বারের তিন ব্যাঘ্র সন্তানদের ছাড়া হয় সাফারির টাইগার এনক্লোজারে।


আর প্রথম দিনেই মায়ের সঙ্গে দুষ্টুমীতে দিনভর পর্যটকদের আকর্ষনের কেন্দ্র জুড়ে রাজত্ব কায়েম করলো মাত্র পাঁচ মাস এগারো দিন বয়সের তিন ব্যাঘ্র শাবক। এদিন নর্থ বেঙ্গল পিসিসিএফ বিবেক সুদ জানান এখন থেকে বাঘিনী মা শিলার সঙ্গে নিয়মিত পর্যটকদের সামনে সাফারিতে ছাড়া হবে তাদের। 


পর্যটকদের চাহিদার বিষয়টি নজরে রেখেই তিন খুদেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেঙ্গল সাফারির ডিরেক্টর বাদল দেবনাথ জানান আনুষ্ঠানিকভাবে তিন খুদেকে ছাড়ার পূর্বে পরীক্ষামূলক ভাবে ছেড়ে দেখা গিয়েছে তারা ছোটাছুটির পর হাঁপিয়ে যাচ্ছে। 


তাই নিয়মিত সাফারিতে তাদের নামানোর বিষয়টি নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি। তবে সাফারিতে পর্যটকদের সঙ্গে তাদের দর্শন হবে নিয়মিতই। প্রথম দিন ছাড়া পেয়েই বিকেল ৪টে পর্যন্ত ছুটে বেড়ায় তিন খুদে। তাদের ক্রলে ফেরাতে শীতের বিকেলে ঘাম ঝরাতে হয় বনকর্মীদের। ডিরেক্টর বলেন সাফারির পর্যটকেরা তাদের দেখা পেয়ে অত্যন্ত আনন্দিত

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.