কন্যাশ্রীর সাফল্য, কোচবিহার জেলায় কমেছে বাল্যবিবাহের হার, তথ্য জেলা প্রশাসনের
দি নিউজ লায়নঃ কোচবিহার জেলায় হ্রাস পেয়েছে বাল্যবিবাহের হার। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে এমনটাই জানানো হয়েছে মঙ্গলবার। এর কারণ হিসেবে কন্যাশ্রী প্রকল্পকে দেখছে জেলা প্রশাসন। তথ্য বলছে বিগত তিন বছরের তুলনায় 2020 - 21 সালে বাল্যবিবাহ অভিযোগ হয়েছে মাত্র 13 টি। যার মধ্যে নয়টি বিবাহ বন্ধ করতে সক্ষম হয়েছে জেলা প্রশাসন। পাশাপাশি জেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা ও বাল্যবিবাহ প্রতিরোধে গ্রামীণ প্রচার চালাচ্ছে। কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি নাফিসা আহমেদ বলেন, তৃণমূলের শাসনকালের আগে ছাত্র-ছাত্রীদের পড়াশুনার একটা চাপ ছিল।
শুধু তাই নয় রীতিমতো পড়াশোনার ক্ষেত্রে স্কুল থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই অর্থ একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছিল। মেয়েদের শিক্ষাক্ষেত্রেও এই প্রতিবন্ধকতা ছিল মারাত্মক। কিন্তু বর্তমানে কন্যাশ্রী তিনটি ভাগ ছাত্রীদের শিক্ষার সুযোগ এনে দিয়েছে।মাধ্যমিক স্তর থেকে শুরু করে উচ্চ শিক্ষা এবং বিবাহ পর্যন্ত দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার। ভারতবর্ষের রাজনীতিতে এটা নজিরবিহীন। কোচবিহার জেলার চলছে উচ্চ শিক্ষার ব্যবস্থা জেলাতেই রয়েছে।
যে কারণে ছাত্রী শিক্ষার হার বৃদ্ধি পেয়েছে। জেলা প্রশাসনের একটি সমীক্ষায় জানানো হয়েছে, বর্তমানে স্কুলে ছাত্রদের তুলনায় ছাত্রীদের উপস্থিতি হারের শতাংশ অনেক বেশি। কোথাও কোথাও 100 শতাংশের মধ্যে 50 শতাংশই ছাত্রী। পাশাপাশি স্কুলের ছাত্রীদের নিজস্ব তৈরি করা ক্লাব যা সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে গ্রামে সফলতা পেয়েছে। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান জানান, কোচবিহার জেলায় কন্যাশ্রী প্রকল্প আওতাধীন ছাত্রী 100 শতাংশ। আমরা গর্বিত এখন জেলায় বাল্যবিবাহের হার অনেকটাই কমে যাওয়াতে। কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরা গ্রামে গিয়ে সচেতনতা বৃদ্ধির চেষ্টা করছি। মানুষ যথেষ্ট সচেতন এবং মেয়েদের শিক্ষার বিষয় অগ্রণী ভূমিকা পালন করছে।

Post a Comment