খড়্গপুরের কলাইকুন্ডা এলাকায় ৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ২
দি নিউজ লায়নঃ :বৃহস্পতিবার ৬ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত হয় দুই জন। ওই ঘটনা কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডা এলাকার ৬ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে হলদিয়া থেকে ঝাড়গ্রাম হাসপাতলে স্বাস্থ্য দপ্তরের জিনিসপত্র নিতে যাওয়ার সময় হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি অন্য একটি লরির পেছনে ধাক্কা মারে। ধাক্কা মারা গাড়ির চালক ও হেলপার আহত হয় হয়।
পাশাপাশি দুর্ঘটনার ফলে গাড়ির মধ্যে আটকে পড়ে চালক, খবর পেয়ে খড়গপুর লোকাল থানার পুলিশ পৌঁছে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়ির ভেতর থেকে চালককে উদ্ধার করে। এবং আহতদের হাসপাতালে পৌঁছে দেয়। এই দুর্ঘটনার ফলে প্রায় ঘন্টাখানেক ৬ নম্বর জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Post a Comment