বিমানবন্দর সম্প্রসারনের কাজের জন্য রাজ্যের অধিগৃহিত জমি বাবদ ২৫কোটি টাকা আটকে রেখেছে বাগডোগড়া বিমানবন্দর কর্তৃপক্ষ
দি নিউজ লায়নঃ বিমানবন্দর সম্প্রসারনের কাজের জন্য রাজ্যের অধিগৃহিত জমির টাকা আটকে রেখেছে বাগডোগড়া বিমানবন্দর কর্তৃপক্ষ।জমির প্রক্রিয়াকরেন করে হস্তান্তর করতে প্রস্তুত রাজ্য, বিমানবন্দর কর্তৃপক্ষের গাফিলতির জেরেই ঝুলে রয়েছে সম্প্রসারনের কাজ। যাতে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে বিমান যাত্রীদের ক্ষোভ উগরে দিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করে মন্ত্রী গৌতম দেব বলেন যাত্রী পরিষেবার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বিমানবন্দর সম্প্রসারণের জন্য রাজ্য সরকার ১০৪ একর জমি অধিগ্রহণ করেছে।
তবে একাধিকবার বিমানবন্দর কর্তৃপক্ষকে রাজ্যের তরফে সমস্ত রকম প্রক্রিয়া সম্পন্ন করে জমি হস্তান্তরের বিষয়টি জানানো হলেও বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো ভ্রুক্ষেপ করছে না। জমি বাবদ রাজ্যের ২৫কোটি টাকা আটকে রেখেছে তারা। সে কারনেই জমি বিমানবন্দর কর্তৃপক্ষকে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। সম্প্রসারণের কাজও থেমে রয়েছে । মন্ত্রী জানান একাধিকবার রাজ্যের তরফে চিঠি পাঠানো হলেও এ বিষয়ে কোনো জবাব মেলেনি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে।

Post a Comment