পরিবর্তনের রথেই বাংলার চাকা ঘোরাতে চায় বিজেপি
দি নিউজ লায়ন ; রথযাত্রার সেই পরীক্ষিত 'রাজনীতি' ফের এই রাজ্যে প্রয়োগ করতে চলেছে বিজেপি। সূত্রের খবর, নির্বাচনের আগেই রাজ্যের পাঁচটি জায়গা থেকে পাঁচটি পরিবর্তন রথযাত্রা বের হবে। যেগুলি ছুঁয়ে যাবে সবকটি বিধানসভা কেন্দ্র। অমিত শাহের উপস্থিতিতেই রণকৌশল মুকুল রায়, দিলীপ ঘোষ, অমিতাভ চক্রবর্তীরা দিল্লি গিয়েছিলেন রণকৌশল নির্ধারণ বৈঠকে যোগ দিতে।
সূত্রের খবর, শুক্রবার রাতে অমিত শাহের উপস্থিতিতে এমনই একটি বৈঠক হয়। সেই বৈঠকেই রথযাত্রা নিয়ে প্রাথমিকভাবে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। রাজ্যের ৫ প্রান্ত থেকে বেরোবে রথ প্রাথমিকভাবে ঠিক হয়েছে রাজ্যের পাঁচটি প্রান্ত থেকে আলাদা আলাদা ভাবে রথগুলি বের করা হবে। এমনভাবে রথগুলি যাবে, যাতে কোনও না কোনও রথ রাজ্যের ২৯৪ টি কেন্দ্র ছুঁয়ে যেতে পারে। প্রাথমিকভাবে নাম দেওয়া হয়েছে পরিবর্তন রথযাত্রা।

Post a Comment