বিজেপি এলে ঠেঙ্গিয়ে পগার পার করে দিন, বার্তা অনুব্রতর - The News Lion

বিজেপি এলে ঠেঙ্গিয়ে পগার পার করে দিন, বার্তা অনুব্রতর




দি নিউজ লায়ন ;  রাজ্যে ৬৯ টি প্রকল্প চালু করেছেন বাংলার মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেন্দ্রের বিজেপি সরকার সব বিক্রি করে দিচ্ছে। বিজেপি আট বছরে দেশের কোন কাজ করে নাই। শুধুই বিক্রি করেছে। আউশগ্রামের সভা থেকে এমনই মন্তব্য করলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল।


 এদিনের সভায় প্রশ্ন তুলে তিনি বলেন, লকডাউনে হাজার হাজার শ্রমিক হেঁটে বাড়ি ফিরেছে। রাস্তায় খাবার জল পায় নি। রাস্তায় কোথাও পানীয় জলের ব্যবস্থা করে নাই। মানুষ জলের অভাবে মারা গেছে। কি করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি? আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য সাথী কার্ড করে দেখিয়ে দিয়েছেন। পাঁচ লক্ষ টাকা মিলছে চিকিৎসার জন্য। 


শুধু এরাজ্যে নয়। যাঁরা ভেলোরে চিকিৎসা করাতে যাচ্ছেন তাঁরাও এই সুযোগ পাচ্ছেন। কৃষি বিল নিয়ে অনুব্রতবাবু বলেন, কৃষি বিল পাশ করেছে। ওটা কি বাবার জমিদারি। কৃষকরা এই ঠাণ্ডায় দিল্লিতে রাস্তায় বসে আছে। অথচ মোদী চুপচাপ, ড্যামনা সাপের মত। বিজেপি আট বছরে দেশের কোন কাজ করে নাই। শুধুই বিক্রি করেছে। পাশাপাশি তিনি ফের এদিন দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন বিজেপি এলে ঠেঙ্গিয়ে পগার পার করে দেবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.