বিজেপির সুরে সুর মেলাতে পারছেন না শোভন বৈশাখী', পুরুলিয়ায় চা-চক্রে মন্তব্য দিলীপের
দি নিউজ লায়ন ; বিজেপির সুরে সুর মেলাতে পারছেন না শোভন বৈশাখী'- পুরুলিয়ায় বিজেপির চা-চক্রে মন্তব্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। সোমবার কলকাতায় বিজেপির মিছিল যা কিনা শোভন চট্টোপাধ্যায়ের 'কামব্যাক' মিছিল বলে জোর প্রচার করেছিল বিজেপি তাতে অনুপস্থিত ছিলেন খোদ শোভন। মিছিলে থাকবেন না বলে আগেই জানিয়েছিলেন শোভনের বান্ধবী বৈশাখী। ফলে কার্যত মুখ পোড়ে রাজ্য বিজেপির। কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বিজেপি রাজ্য নেতৃত্ব।
রাজ্য বিজেপির সদরদপ্তরে শোভন-বৈশাখীর ঘরে রাতা রাতি তালা ঝোলানো হয়। নাম লেখা কাগজ ছিঁড়ে ফেলা হয়। এবার প্রকাশ্যে নাম করে শোভন বৈশাখী যে বিজেপির সঙ্গে তাল মিলিয়ে চলছেন না তা পরিষ্কার জানিয়ে দিলেন দিলীপ ঘোষ। তবে একইসঙ্গে তিনি বলেন বিজেপির সুরে সুর মেলাতে পারলেই সব ঠিক হয়ে যাবে।
রাজনৈতিক মহলের মতে, দিলীপ ঘোষ ঘুরিয়ে যা বললেন তাহলো শোভন বৈশাখীকে বিজেপিতে থাকতে গেলে বিজেপির সুরেই সুর মেলাতে হবে অর্থাৎ বিজেপি নেতৃত্ব যে কর্মসূচি নেবে যে দায়িত্ব দেবে সেই দায়িত্বই পালন করতে হবে এবং কর্মসূচিতে যোগ দিতে হবে। কোন রকম অন্যায় 'আবদার' আর বরদাস্ত করা হবে না। সুর মেলাতে না পারলে আগামী দিনে তাদের জন্য বিজেপির দরজা যে বন্ধ হয়ে যাবে তাও স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষ।

Post a Comment