দরিদ্র মানুষের হাতে শীত বস্ত্র তুলে দিলেন ছত্রধর মাহাতো
দি নিউজ লায়ন ; শুক্রবার নতুন বছরের শুরুতেই ঝাড়গ্রাম জেলার লালগড় থানার ধরমপুর গ্রামে দরিদ্র গ্রাম বাসীদের হাতে শীত বস্ত্র তুলে দিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন তৃনমূলের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো। শুক্রবার লালগড় থানার ধরমপুর গ্রামে গিয়ে ছত্রধর মাহাতো প্রায় ১০০ জন দরিদ্র মানুষের হাতে কম্বল,১০০ জন দরিদ্র পরিবারের মায়েদের শাড়ি, শিশুদের জামা কাপড়,দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের হাতে পড়াশুনার সামগ্রী তুলে দেন।
ছত্রধর মাহাতোর সাথে ছিলেন শ্যামল মাহাতো সহ দলের অন্যান্য নেতারা।ধরমপুর গ্রামের গ্রামবাসীদের হাতে কম্বল,শাড়ি সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়ার পর গ্রাম বাসীদের সাথে কথা বলে তাদের অভাব অভিযোগের কথা শুনেন ছত্রধর মাহাতো।তিনি গ্রামবাসীদের পাশে থাকার আশ্বাস দেন।তিনি গ্রামবাসীদের বলেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় এর পাশে থাকুন,তিনি আপনাদের পাশে রয়েছেন।
ছত্রধর মাহাতো গ্রামবাসীদের আরো বলেন যে আপনারা বিজেপির কথা শুনবেন না।বিজেপি মানুষকে ভুল বুঝাচ্ছে। শান্তি প্রতিষ্ঠা করে জঙ্গলমহল জুড়ে উন্নয়নের কাজ করেছেন মুখ্যমন্ত্রী।তিনি বারে বারে জঙ্গল মহল এর উন্নয়নের জন্য ঝাড়গ্রামে এসেছেন।তিনি ঝাড়গ্রাম জেলার উন্নয়নে যে কাজ করেছেন আর কোন মুখ্যমন্ত্রী করে নি বলে ছত্রধর মাহাতো জানান।তাই তিনি সকলকে তিনি মুখ্যমন্ত্রী র পাশে থাকার আশ্বাস দেন।

Post a Comment