বর্ষবরণে হাউসফুল গাজোলডোবা ভোরের আলো - The News Lion

বর্ষবরণে হাউসফুল গাজোলডোবা ভোরের আলো




দি নিউজ লায়ন ;  বর্ষবরণের উপচে পড়া ভীড় বেঙ্গল সাফারিতে। হাউসফুল গাজোলডোবা ভোরের আলো। বর্ষবরনে আট থেকে আশির জমাজমাট ভিড় লক্ষ্য করা যায় এই দুই ডেস্টিনেশনে।অল্প সময়ের মধ্যেই পর্যটকদের পছন্দের সেরার তালিকায় পাকপাকি স্থান হয়ে উঠেছে রাজ্যের বন্যপ্রাণ উদ্যান বেঙ্গল সাফারি ও পর্যটন হাব ভোরের আলো এই দুই ডেস্টিনেশনের। 


এদিন ভোরের আলো পর্যটন হাবের ইকো কটেজগুলিতে ১০০% বুকিং ছিল। পাশাপাশি গাজলডোবা ভোরের আলোয় পার্শ্ববর্তি লাগোয়া জলপাইগুড়ি ও দার্জিলিং দুই জেলা সহ উত্তরের আশপাশের বিভিন্ন জেলার পর্যটকদের ভিড়ে  দিনভর কলরব ও কানায় কানায় ভরে ছিল পর্যটন হাব।একইভাবে ১৫০০ এর কাছাকাছি পর্যটকদের আগমন ঘটে বেঙ্গল সাফারিতে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.