গোয়ালতোড়ে পূর্ণবয়স্ক হরিণের মৃতদেহ উদ্ধার
দি নিউজ লায়ন ; সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা দুই ব্লকের অন্তর্গত গোয়ালতোড় থানার এক নম্বর গোয়ালতোড় অঞ্চলের পূর্ব মাইলিসায় এলাকায় একটি পুকুরের ধারে পূর্ণবয়স্ক একটি হরিণ কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। যার ফলে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।মৃত হরিণের লেজ এর কাছে ক্ষত রয়েছে ।স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতর কে জানান।
খবর পেয়ে বনদপ্তর এর কর্মীরা এসে মৃত হরিণ টি কে উদ্ধার করে নিয়ে যায়। বন দফতরের পক্ষ থেকে জানানো হয় যে মৃত হরিণটির ময়না তদন্তের পর জানা যাবে কি কারণে তার মৃত্যু হয়েছে। ওই এলাকায় প্রচুর হরিণ রয়েছে।
প্রায় মাঠে গিয়ে হরিণের দল ফসলের ক্ষতি করে। তা সত্ত্বেও হরিণকে ওই এলাকার মানুষ খুব ভালবাসে। তাই ওইপূর্ন বয়স্ক হরিণের মৃত্যুতে ওই এলাকার বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন।

Post a Comment