মুখ্যমন্ত্রীর বক্তৃতার আগে ইন্টারনেট বন্ধ! - The News Lion

মুখ্যমন্ত্রীর বক্তৃতার আগে ইন্টারনেট বন্ধ!




দি নিউজ লায়ন ;  মুখ্যমন্ত্রীর বক্তৃতা যাতে সম্প্রচার হতে না পারে তার জন্য চক্রান্ত করে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ। মমতার হুগলির পুরশুড়ার জনসভায় ইন্টারনেট বিভ্রাট হয় সোমবার। সভা মঞ্চ থেকেই সার্ভিস প্রোভাইডার সংস্থাকে ফোন করেন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। কি কারনে এই বিভ্রাট জানতে চান তিনি। কেন আগাম ব্যবস্থা নেওয়া গেল না, কেন ঠিক তাঁর বক্তৃতার আগেই এই বিভ্রাট হলো তা তদন্ত করে দেখার নির্দেশ দেন তিনি। 


জেলা তৃণমূলের দাবি, ইন্টারনেট বিভ্রাটের নেপথ্যে অন্তর্ঘাত থাকতে পারে। চক্রান্ত থাকতে পারে। মুখ্যমন্ত্রীর বক্তৃতা যাতে সংবাদমাধ্যম এবং অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে যাতে সম্প্রচার করা না যায় তার জন্যই এই চক্রান্ত করা হয়েছে। 


এর পিছনে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখলে চক্রান্তের বিষয়টি সামনে আসবে। যদিও সার্ভিস প্রোভাইডার এর পক্ষ থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। চেষ্টা করেও সংস্থার কোন আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.