বছরের প্রথম দিন বন্ধ থাকলো দক্ষিণেশ্বর মন্দির - The News Lion

বছরের প্রথম দিন বন্ধ থাকলো দক্ষিণেশ্বর মন্দির




দি নিউজ লায়ন ;   নতুন বছরের প্রথমদিন ভক্তকুল এবং সেবায়েতদের করোনা সংক্রমণের প্রকোপ থেকে রক্ষা করতে মন্দির বন্ধ রাখল দক্ষিণেশ্বর অছি কমিটি।প্রতিবছর প্রায় ৪-৫ লক্ষ ভক্তের সমাগম ঘটে দক্ষিণেশ্বর মন্দিরে।


এই বছর স্থানীয় প্রশাসন এবং মন্দিরের রক্ষীরা দক্ষিণেশ্বরের পুরো এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে দিয়েছিল।যাতে মন্দির চত্বরে ভক্তরা জমায়েত করতে না পারে।সেভাবে অগ্রিম খবর না থাকায় বহু দূরদূরান্ত থেকে আসা ভক্তরা ফিরে যেতে বাধ্য হন। তবে  আগামীকাল থেকে স্বাভাবিক ভাবে দক্ষিণেশ্বর  মন্দির খোলা থাকবে বলে জানিয়েছে দক্ষিণেশ্বর অছি কমিটি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.