লালগড় সেতুর নাম করণ হলো বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতু - The News Lion

লালগড় সেতুর নাম করণ হলো বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতু




দি নিউজ লায়ন ; রাজ্যে ২০১১  সালে ক্ষমতায় আসার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালগড় এর আমকলা ঘাটে কংসা বতী  নদীর উপর একটি সেতু তৈরি করার জন্য  ঘোষণা করে।এর পর ২০১৭ সালে লালগড় সেতু টি  চালু হয়।মুখ্যমন্ত্রী  ওই সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।এরপর ওই সেতু দিয়ে চলাচল শুরু হয়।যারফলে খুব কম সময়ের মধ্যে লালগড় থেকে ঝাড়গ্রাম মানুষ যাতায়াত করতে পারছেন। তবে ওই সেতুর সেই সময় নাম করণ করা হয় নি।


অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লালগড় সেতুর নামকরণ করেন বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতু। শুক্রবার আনুষ্ঠানিকভাবে এক অনুষ্ঠানের মাধ্যমে লালগড় সেতুর নাম বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতু হিসেবে ঘোষণা করেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েশা রানি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  সমাজ সেবী ছত্রধর মাহাতো,শ্যামল মাহাতো, কুড়মী সমাজের নেতা রাজেশ মাহাতো সহ আরো অনেকে।


 জেলাশাসক আয়েশা রানি বলেন বিপ্লবী রঘুনাথ মাহাতো আমাদের সকলের কাছে প্রণম্য ।তাই তার নামে এই সেতুটির নামকরণ করা হয়েছে। তিনি আরো বলেন যে এই সেতুটি কে আলোকিত করে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে ।খুব শীঘ্রই লালগড়ের বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতুটিকে আলোকিত করে তোলা হবে। এর ফলে এই সেতুর উপর দিয়ে রাতের বেলা যানবাহন চলাচল করতে কোন অসুবিধা হবে না এবং সাধারণ মানুষও এর ফলে বিশেষভাবে উপকৃত হবেন। 


ছত্রধর মাহাতো বলেন এই সেতুটির নাম করনের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম। তাই মুখ্যমন্ত্রী বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতু নামে লালগড়  সেতুটির নামকরণ করেছেন। তাই আনুষ্ঠানিকভাবে শুক্রবার থেকেই লালগড় সেতু টি বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতু নামে পরিচিত হবে। লালগড় সেতুটির নাম বিপ্লবী রঘুনাথ মাহাতো সেতু নামকরণ হওয়ায় খুশি কুড়মি সম্প্রদায়ের মানুষেরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.