গাজার বিরুদ্ধে লাগাতার অভিযান কোচবিহার জেলা পুলিশের
দি নিউজ লায়ন ; কোচবিহার জেলা জুড়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা আটক করল পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ৯৪ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। একইসাথে বৃহস্পতিবার সকালে কোচবিহার ১ নম্বর ব্লকের চান্দামারী এলাকায় অবৈধ গাঁজা চাষ নষ্ট করে আগুন দিয়ে পুড়িয়ে দেয় পুলিশের টিম।
বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার জানান, কোচবিহার কোতোয়ালি থানা সফলভাবে অভিযান চালিয়ে ৯৪ কেজি গাঁজাসহ কমলাকান্ত বর্মন এবং সঞ্জিত বর্মন নামক দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। ঘটনায় তিনটি মোটরবাইক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক পাচার আইন অনুসারে মামলা রুজু করা হয়েছে।এই গাজা কোচবিহার থেকে ভিন রাজ্যে পাচার করা হচ্ছিলো বলে প্রাথমিক সূত্রে জানানো হয়েছে।
লালটু বাবু বলেন, গাজার বিরুদ্ধে অভিযান শুরু করেছে কোচবিহার পুলিশ। শুধুমাত্র কোচবিহার কোতোয়ালি থানা এলাকা নয়,দিনহাটা মাথাভাঙ্গা থানাতেও অবৈধ গাজার বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হচ্ছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কোচবিহারে গাজর চাষ যারা করেন তারা মূলত ভিন রাজ্যের বাসিন্দা।স্থানীয় কৃষকদের সামান্য অর্থের লোভ দেখিয়ে এই চাষ করা হয়। পরবর্তীতে তারা উৎপাদিত গাজা বাইরে পাচার করেন প্রচুর টাকার বিনিময়।
কোচবিহার স্থানীয় কৃষকরা অর্থের লোভেই এই কাজ করছেন। পুলিশ যেখানেই খবর বাড়ছে সেখানে গিয়েই গাঁজা চাষ নষ্ট করছে। আজ সকালেও ১ নম্বর ব্লকের মাথ পালা এলাকায় গাজার জমি থেকে গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ভিন রাজ্যের কারা এই চাষের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment