প্রতিরক্ষা খাতে ৪৮ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে মোদি সরকার - The News Lion

প্রতিরক্ষা খাতে ৪৮ হাজার কোটি টাকা খরচ করতে চলেছে মোদি সরকার




দি নিউজ লায়ন ;   ভারত ৪৮ হাজার কোটি টাকা খরচ করে কিনতে চলেছে  ৮৩ টি এলসিএ তেজস যুদ্ধ বিমান। প্রয়োজনের তুলনায় ভারতীয় বায়ু সেনার হাতে ফাইটার জেট কম রয়েছে। দীর্ঘদিন ধরেই এই বিষয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছিলেন বায়ু সেনার প্রধানরা। কিন্ত বারবারই বাজেট একটা বড়ো প্রতিবন্ধকতা হয়ে দেখা দিচ্ছিলো। সেখানে দাঁড়িয়ে এবারে ভারতের সুরক্ষার ব্যাপারে আর খামতি রাখতে রাজি নয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। 


ফলে এবার ভারতের সুরক্ষায় বড়ো সিদ্ধান্ত নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিন্দুস্থান অ্যারোনেটিকস লিমিটেড বা হ্যাল-এর কাছ থেকে তেজস মার্ক ওয়ান সংস্করণের এই যুদ্ধবিমানগুলি কিনবে ভারতের কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইতিমধ্যেই ৮৩ টি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস কেনার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতে এর আগে এতোবড়ো প্রতিরক্ষা চুক্তি হয়নি বলে জানা গিয়েছে। প্রথমে ৮৩ টি এলসিএ তেজস কেনার জন্য ৫৬ হাজার কোটি টাকা  দাবি করেছিলো হ্যাল। তবে শেষ পর্যন্ত দর কষাকষিতে তা ৪৮ হাজার কোটি টাকায়  এসে দাঁড়ায়। 


গত বছর ভারতের ডিফেন্স অ্যাকিউজিশন কাউন্সিল সবার আগে বিমান কেনার ব্যাপারে সম্মতি দিয়েছিলো। এবারে শেষ পর্যন্ত ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা সংক্রান্ত ক্যাবিনেট কমিটি অনুমতি দিলো। জানা গিয়েছে, আগামী বছর তিনেকের মধ্যেই এই ৮৩ টি এলসিএ তেজস যুদ্ধবিমান চলে আসবে ভারতীয় বায়ুসেনার হাতে। 


বর্তমানে ভারতীয় বায়ুসেনার কাছে ৩০ টি ফাইটার স্কোয়াড্রেন রয়েছে। প্রয়োজন সেখানে ৪০ টি ফাইটার স্কোয়াডেন। প্রতিটি স্কোয়াড্রেনে ১৮ টি করে যুদ্ধবিমান থাকে। দেশীয় প্রযুক্তিতে তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফট তেজস সেই ঘাটতি পূরণ করবে। এর আগে ভারতীয় বায়ুসেনায় মিগ০২১ যুদ্ধ বিমান নিয়ে বারবার নানা প্রশ্ন উঠেছে। 


এবারে সেই মিগের জায়গা নেবে তেজস। প্রতি ঘন্টার ২ হাজার ২২২ কিলোমিটার গতি তুলতে সক্ষম তেজস। মাঝ আকাশেও জ্বালানি ভরতে পারবে বিশেষ এই বিমান।     

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.