ফাঁসিদেওয়ায় চা বাগানে চিতার হামলা
দি নিউজ লায়ন ; ফের শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ায় চা বাগানে চিতার হামলা। বেশ কয়েকদিন ধরেই চিতার আতঙ্ক থর থরিয়ে কাপঁছেন ফাঁসীদেওয়ার চা বাগান অধ্যুষিত এলাকার বাসিন্দারা। পূর্বের এক নাবালিকাকে ঘায়েল করার পর ফের মঙ্গলবার অন্য এক চিতার আক্রমণের খবর ছড়িয়ে পড়ে। এদিন ফাঁসিদেওয়া ব্লকের ভুসিভিটা এলাকার নয়নজোতে বালাসন চা বাগান এলাকায় সূর্যাস্তের সময়তেই চা বাগানের ঝোপ থেকে বেড়িয়ে এসে এক গবাদি গরুর ওপর আক্রমণ সাধে।
চিতার হামলার মুখে পড়ে গবাদি পশুটির প্রাণ যায়। এই ঘটনার প্রত্যক্ষদর্শী শ্রমিকেরা। গবাদীর মালিক কুকুর নিয়ে খুঁজতে বেড়িয়ে দেহের অর্ধেক অংশ খাওয়া অবস্থায় বাছুরটিকে দেখতে পায়। বাঘের খুবলে খেয়েছে বলেই বুঝতে পারেন তারা। এরপরই খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এলকার টহলদাড়িতে রয়েছেন। বুধবার সকালে বনদপ্তরের তরফে খাঁচা পাতা হবে

Post a Comment