উত্তরবঙ্গ সফরে গিয়ে কী বার্তা দিলেন অভিষেক ? জানুন - The News Lion

উত্তরবঙ্গ সফরে গিয়ে কী বার্তা দিলেন অভিষেক ? জানুন




দি নিউজ লায়ন ;  বুথ স্তরের দলীয় সংগঠনকে আরও চাঙ্গা করার বার্তা দিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারে দফায় দফায় দুপুর থেকে রাত পর্যন্ত বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন শিলিগুড়ি থেকে রওনা দিয়ে বেলা পনে বারটা নাগাদ আলিপুরদুয়ারের হাসিমারা তোর্ষা শ্বশানকালি মন্দিরে আসেন সাংসদ অভিষেক ব্যানার্জী৷ 


এসেই পূজোতে বসেন তিনি ৷ প্রায় ৩৫ মিনিট ভক্তি ভরে পূজো করেন তিনি ৷ এর পর শিবমন্দির ও হনুমান মন্দিরে গিয়েও পূজো দেন ৷ অভিষেক পূজো দেওয়ার সময় জেলা নেতৃত্ব উপস্হিত ছিলেন ৷ এদিন মন্দিরে  সাংবাদিকদের সাথে কোন কথা বলেন নি অভিষেক ব্যানার্জী। এর পরেই তিনি আলিপুরদুয়ারের সার্কিট হাউসের  দিকে বেরিয়ে যান তিনি। দুপুর দুটো নাগাদ আলিপুরদুয়ার সার্কিট হাউসে পৌছান তিনি সেখানে লাঞ্চ করে দপুর আড়াইটে তিনি বৈঠক করেন।  আলাদা আলাদাভাবে জেলা কমিটি, বিধান সভা ভিত্তিক দলীয় নেতা এবং চাবাগান শ্রমিক নেতাদের সঙ্গে আলাদা আলাদা করে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


দুপুরের আহার খেয়েই তিনি জেলা নেতৃত্বের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বৈঠক করেন।  এর পর বিধান সভা ভিত্তিক বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুলত বুথ স্তরে সংগঠনকে আরো শক্তিশালি করার নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরকারি যে সব প্রকল্পের সুবিধে মানুষরা পাচ্ছেন সেগুলো মানুষের মধ্যে আরো বেশি বেশি করে প্রচার করার নির্দেশ দিয়েছেন অভিষেক। চা বাগান শ্রমিক নেতাদের ছোট ছোট করে বৈঠক করে জন সংযোগ করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধান সভা ভিত্তিক দলীয় কোন্দল মেটাতে এদিন ততপর ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


 এর আগে দলীয় সব কমিটিকেই দশদিন অন্তর বৈঠক করার নির্দেশ দেওয়া ছিল। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কমিটিকেই সাতদিন অন্তর বৈঠক করার নির্দেশ দিয়েছেন। এদিন বৈঠক থেকে বেরিয়ে কালচিনি ব্লকের তৃণমূলের সভাপতি গনেশ মাহালি বলেন, " সকলকে নিয়ে একসাথে চলার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা তার সাথে বৈঠক করে উজ্জ্বীবিত। ১০ দিনের পরিবর্তে প্রতি সাতদিন  অন্তর বৈঠক করার নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।" এদিন বৈঠকে চা শ্রমিকদের মজুরি বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.