আগামীকাল হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সৌরভ
দি নিউজ লায়ন ; সুস্থ রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন তিনি। চাইলে ম্যারাথন দৌড়াতেও পারবেন এবং ক্রিকেটও খেলতে পারবেন। বিমানও চালাতে পারবেন। কোনও সমস্যা হবে না। এমনই আশার কথা শোনালেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি।
মঙ্গলবার সকালেই বেঙ্গালুরু থেকে কলকাতায় আসেন দেবী শেঠি। তিনি। মঙ্গলবার হাসপাতালে সৌরভের সঙ্গে দেখা করে এবং ১০ সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্যদের সঙ্গে আলোচনার পর জানান, হার্ট অ্যাটাক হলেও সৌরভের হৃদযন্ত্রের কোনও সমস্যা নেই। একেবারেই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন তিনি।
শেঠি বলেন, সৌরভ ধুমপান করেন না, অন্য কোনও বদভ্যাসও নেই। তার উপর নিয়মিত শরীর চর্চা করেন। তবে তারপরেও এই ধরন্নের হার্ট অ্যাটাক চিকিতসকদের চিন্তায় ফেলেছিলো। তবে সৌরভ সব করলেও দীর্ঘদিন কোনও শারিরীক পরীক্ষা করেননি। যে পরীক্ষা যে কোনও ল্যাবরেটরিতে করা যায়। যে কারনের জন্যেই সৌরভের হার্ট অ্যাটাকের আগাম ইঙ্গিত পাওয়া যায়নি। তবে সৌরভ এই ধরনের পরীক্ষা আগে থেকে করালে আজ থেকে অন্তত ১৫ বছর আগে এই ধরনের ভবিষ্যতবাণী করে দেওয়া যেতো।
দিকে আগামীকাল বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফিরতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে আপাতত আগামী দুই সপ্তাহ চিকিতসকদের পর্যবেক্ষণে থাকবেন তিনি। সৌরভ শেষবার লিপিড প্রোফাইল বা এই ধরনের রক্ত পরীক্ষা করেছিলেন ১৬ থেকে ১৭ বছর আগে। তার পর তিনি আর নিয়মিত কোনও পরীক্ষা করাননি।

Post a Comment