বঙ্গ বিজেপির লিডার কারা? ব্যাখ্যা দিলেন জ্যোতিপ্রিয় - The News Lion

বঙ্গ বিজেপির লিডার কারা? ব্যাখ্যা দিলেন জ্যোতিপ্রিয়




দি নিউজ লায়ন ;   যাদের পাতে দেওয়া যায় না তারাই আজ বঙ্গ বিজেপির লিডার। যে বাংলায় জন্মেছেন  তারাশংকর, রবীন্দ্রনাথ, নেতাজি, রামকৃষ্ণ, সারদা মা নজরুল, বিবেকানন্দের মতো মনিষী সেখানে আজ এদের মতো লিডার। কি করা যাবে, এই সবই বাঙ্গালির দুর্ভাগ্য। মঙ্গলবার এভাবেই বঙ্গ বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। 


এদিন হাবড়ায় এসে  তিনি অভিযোগ তুলে বলেন, কেন্দ্র আজ মানুষের জন্য  টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী তাই আমাদের  টাকা দেওয়া বন্ধ করেছে কেন্দ্র। আমরা ৬০ শতাংশ টাকা দেই, ওদের ৪০ শতাংশ টাকা দেওয়ার কথা। সেই টাকা পুরো বন্ধ করে দিয়েছে। মোদি সব খাতে টাকা বন্ধ করে দিয়েছেন। উনি বুঝতে পেরেছেন ওনার পাততাড়ি গোটাতে হবে। ওনার কিছু অসভ্য লিডার আছে। যারা অশ্রাব্য কুশ্রাব্য ভাষা ব্যাবহার করছে। যাদের পাতে ফেলা যায় না। যাদের ক্লাস টু ফাইভের যোগ্যতা নেই। তারা আজ বঙ্গ লিডার।


 জ্যোতিপ্রিয় আরও বলেন,  ২০২১ সালে এদের উপড়ে ফেলে দেবে মানুষ। ইছামতীর জলেই এদের উপড়ে ফেলে দেওয়া হবে। এরা লোকের পাশে না দাঁড়িয়ে এরা লোকের সমালোচনা করে চলেছে। এরা চোর। লোকের থেকে তোলা তুলে চলেছে। এরা যে হাত দিয়ে লোকের থেকে তোলা তুলছে সেই হাত ভেঙ্গে দেওয়া হবে। আমরা সাধারন মানুষের পাশে আছি।   

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.