ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া অস্ত্রসহ দুই দুষ্কৃতী গ্রেফতার - The News Lion

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া অস্ত্রসহ দুই দুষ্কৃতী গ্রেফতার




দি নিউজ লায়ন ;  পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায় বৃহস্পতিবার রাতে ডাকাতির উদ্দেশ্যে কিছু দুষ্কৃতীরা অস্ত্রসহ দাঁড়িয়েছিল। সেই সময় খড়গপুর টাউন থানার পুলিশ টহল দিতে গিয়ে তাদের দেখতে পায়। পুলিশ দেখে কয়েক জন পালিয়ে গেলে ও ২জন দুস্কৃতি কে পুলিশ ধরে ফেলে। পুলিশ  তাদের কাছ থেকে তল্লাশি চালিয়ে একটি বন্ধুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে।


 পুলিশ তাদের জেরা করে জানতে পারে যে তারা ডাকাতির উদ্দেশ্যে ওই এলাকায় জড়ো হয়েছিল। পুলিশ  দুই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তাদের সাথে আর কারা ছিল। শুক্রবার খড়গপুর টাউন থানার পুলিশ ধৃত দুই দুষ্কৃতী কে খড়্গপুর মহকুমা আদালতে তোলে। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে খড়গপুর শহরের নিউ সেটেলমেন্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.