চোখের আলোয় কর্মসূচিতে ২৫০ জনের হাতে চশমা তুলে দেওয়া হল - The News Lion

চোখের আলোয় কর্মসূচিতে ২৫০ জনের হাতে চশমা তুলে দেওয়া হল




দি নিউজ লায়ন ;  দুয়ারে সরকারের পর এবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে রাজ্যে শুরু হলো চোখের আলোয় প্রকল্প। গত ৫ জানুয়ারি থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই প্রকল্প শুরু হয়েছে। শুক্রবার আমতা ২ নং পঞ্চায়েত সমিতির খালনা বালিকা বিদ্যামন্দির ১৭৩ জনের চক্ষু পরীক্ষা করা হয় যাদের মধ্যে ১২৮ জনের হাতে বিনামূল্যে চশমা তুলে দেওয়া হয়। অন্যদিকে এদিন জয়পুরের সুরঙ্গময়ী বালিকা বিদ্যালয়ে ২০০ জনকে চক্ষু পরীক্ষা করার পর ১২২ জনের হাতে বিনামূল্যে চশমা তুলে দেওয়া হয়।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সূত্রে খবর প্রকল্পের প্রথম পর্যায় ১২০০ টি গ্রাম পঞ্চায়েত এবং শহরের ১২০টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই প্রকল্প চালু হয়েছে পরবর্তী ২টি পর্যায়ে বাকি গ্রাম পঞ্চায়েত ও শহরের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গুলিকে এই প্রকল্পের আওতায় আনা হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে বিনামূল্যে বয়স্কদের ছানি অপারেশন এবং চশমা দেওয়া ছাড়াও সরকারি বিদ্যালয়ের সমস্ত ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা করা এবং প্রয়োজনে তাদের চশমা দেওয়া হবে। 


চোখের আলোয় দপ্তর সূত্রে খবর সরকারি প্রাথমিক স্তরের (অঙ্গনওয়াড়ি) সমস্ত ছাত্র-ছাত্রীর অকাল রেটিনা ক্ষয় রোধ করার লক্ষ্যে চক্ষু রোগের সাম্প্রতিক তথ্যের জন্য একটি ডিজিটাল তথ্যভান্ডার তৈরি করা হবে।


 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর সূত্রে খবর বয়স্কদের ছানি অপারেশন এবং নবজাতক থেকে বৃদ্ধ সকলের চোখের চিকিৎসা এবং অন্ধত্ব প্রতিরোধ করাই এই প্রকল্পের মূল লক্ষ্য শুক্রবার দুটি পৃথক শিবির সম্পর্কে আমতা ২ দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল জানান এটি শিবিরে ৩৭৩ জন চক্ষু পরীক্ষা করিয়েছন যাদের মধ্যে ২৫০ জনকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়েছে।তিনি বলেন আগামী দিনে ব্লকের বাকি পঞ্চায়েত গুলিতে এই শিবির অনুষ্ঠিত হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.