পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলার উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র




দি নিউজ লায়ন ;  শুক্রবার শুর হলো পশ্চিম মেদিনীপুর জেলা সবলা মেলা। মেদিনীপুর কলেজ কলিজিয়েট মাঠে এই মেলার শুভ উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মন্ত্রী ড: সৌমেন মহাপাত্র। এছাড়াও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক ড: রশ্মি কোমল সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকরা। এই মেলার প্রধান আকর্ষণ হলো মহিলা স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা হাতে তৈরি  বিভিন্ন ধরনের কারুকার্য। এছাড়াও রয়েছে সরকারী স্টল ও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ও ক্রেতা সুরক্ষা ও সচেতন বিষয়ক স্টল।


 এই মেলা আগামী ১৪ ই জানুয়ারি পর্যন্ত চলবে।শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার সবলা  মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করে রাজ্যের জল সম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন এই মেলায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের হাতে তৈরি বিভিন্ন জিনিস পাওয়া যাবে ।তিনি সর্বস্তরের মানুষকে এই মেলায় আসার আহ্বান জানান এবং সবলা মেলার সাফল্য  কামনা করে তোলার জন্য তিনি সকলকে সহযোগিতা করার আহ্বান জানান।


সেই সঙ্গে তিনি বলেন এই মেলার গুরুত্ব অনেক ,কারণ যারা এই মেলায় স্টল দিয়েছে তারা হলেন মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা।তিনি মেলা প্রাঙ্গনে থাকা স্টল গুলি ঘুরে দেখেন। সবলা  মেলার আয়োজন করার জন্য জেলা প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.