নন্দীগ্রামে শুভেন্দুর সভায় তুমুল বিশৃঙ্খলা - The News Lion

নন্দীগ্রামে শুভেন্দুর সভায় তুমুল বিশৃঙ্খলা




দি নিউজ লায়ন ; নন্দীগ্রামে শুভেন্দুর সভা চলাকালীন প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী কোন্দল। আদি বনাম নব্য বিজেপি সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়ায় সভাস্থলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জনসভা বন্ধ করে শুভেন্দু, মুকুল, কৈলাস বিজয়বর্গীয়দের সংঘর্ষ থামাতে হস্তক্ষেপ করতে হয়। কোনোক্রমে পরিস্থিতি সামাল দেয়া গেলেও সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, সাকুল্যে সাড়ে তিন মিনিট বক্তব্য রেখেই জনসভা শেষ করে দিতে হয় শুভেন্দু অধিকারীকে। 


এমনকি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেও বক্তব্য রাখতে গিয়ে বলতে শোনা যায়, নতুন যারা দলে এসেছেন তাদের মানিয়ে নিতে সময় লাগবে কিন্তু তাদের বিজেপির অনুশাসন মানতে হবে। বিজেপি সূত্রে খবর, নন্দীগ্রামে এদিনের সভায় যারা তৃণমূল থেকে যোগদান করছেন তাদের নিয়ে এই গণ্ডগোলের সূত্রপাত। তালিকায় থাকা একাধিক নাম নিয়ে আপত্তি জানায় জেলা বিজেপি নেতৃত্বের একাংশ। যদিও সেই আপত্তিকে আমল দেওয়া হয়নি বলে অভিযোগ। 


ফলে প্রথম থেকেই গন্ডগোলের আশঙ্কা ছিল আর সেই আশঙ্কাই সত্যি হয় নন্দীগ্রামের সভা চলাকালীন।প্রকাশ্যে আদি বিজেপি এবং নব্য বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। আদি বিজেপি কর্মীদের অভিযোগ, শুভেন্দু অধিকারীর অনুগামী একাধিক নেতাকর্মী যারা দুর্নীতিগ্রস্ত তারা সুযোগ বুঝে এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। 


এদের কোন অবস্থাতেই দলে নেওয়া চলবে না এছাড়াও তাদের অভিযোগ দাদার অনুগামীরা বিজেপির থেকেও নিজেদের বড় ভাবছে এলাকায় দাদাগিরি করতে চাইছে এই ধরনের উৎপত্তি কোন অবস্থাতেই তারা বরদাস্ত করবেন না। শেষ পর্যন্ত অশান্তি এড়াতে বিজেপিতে যারা যোগ দিলেন তাদের নাম না বলেই সভা শেষ করে দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.