পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায় চারটি পৃথক পথ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু
দি নিউজ লায়ন ; রবিবার সাতসকালে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এক সাইকেল আরোহীকে প্রাইভেটকারের ধাক্কা। ঘটনা স্থলেই মৃত্যু হল ওই সাইকেল আরোহীর। এরপর পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের, জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম দুলাল সাউ, বয়স আনুমানিক ৫৫ বছর, জানা যায়, রবিবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা-উড়িষ্যা আগামী ৬০ নম্বর জাতীয় সড়ক এর সালাজপুরের কাছে রাস্তা পারাপার করছিল ওই সাইকেল আরোহী। সেই সময় বেলদার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি প্রাইভেটকার সজোরে ধাক্কা মারে।
ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহী দুলাল সাউর ।এই ঘটনায় স্থানীয় মানুষরা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। স্থানীয় বাসিন্দারা বলেনঅনিয়ন্ত্রিতভাবে চলার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। এই পথ দুর্ঘটনা ও স্থানীয়দের পথ অবরোধ ও বিক্ষোভের ফলে বেশ কিছুক্ষণ ধরে যানজট সৃষ্টি হয় ৬০ নম্বর জাতীয় সড়কে।ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বেলদা থানার পুলিশ এবং অবরোধ কারীদের বুঝিয়ে পুলিশ পথ অবরোধ তুলে দেয়।
পুলিশি হস্তক্ষেপে যানজট মুক্ত হয় জাতীয় সড়ক।রবিবার সকালে অপর পথ দুর্ঘটনাটি ঘটে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের জিতুশোল এলাকায়। একটি পিকআপ ভ্যানের সাথে এক বাইক আরোহীর মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় বাইক আরোহী,মৃতের নাম বিজয় মাহাতো,তার বয়স ৩৫ বছর, তার বাড়ি জিতুশোল এলাকায়। এরপর উত্তেজিত জনতা পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দেয়। যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।যার ফলে ঝাড়গ্রাম লোধাসুলি পাঁচ নম্বর রাজ্য সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও দমকল এর একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা ।তবে পিকআপ ভ্যানের বেশিরভাগ অংশই আগুনে পুড়ে নষ্ট হয়ে গিয়েছে।এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠায়। অন্য দিকে শনিবার রাতে ঝাড়গ্রাম জেলার জামবানি থানার বড় শোল গ্রামে সুব্রত মাহাতো নামে ১৭ বছর এর যুবক পথ দুর্ঘটনায় মারা যায়।
তাকে একটি প্রাইভেট গাড়ী ধাক্কা দিয়ে চলে যায়।তাকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করে।এছাড়াও শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার আঙ্গুয়া গ্রামে ট্রাকচাপা দেওয়ায় বাইক আরোহী দুই ভাইয়ের মৃত্যু হয়। তারা হলেন রিয়াজুল ইসলাম, তার বয়স ২১ বছর ও শেখ রিয়াজুল আলি তার বয়স ১৩বছর।
এরা একই পরিবারের দুই ভাই।রিয়াজুল ইসলাম এর কাকার ছেলে হল সেক রিয়াজুল আলি।তাদের বাড়ি কোতোয়ালী থানার রামচন্দ্রপুর গ্রামে।তারা কেশপুর থেকে যখন বাইকে করে বাড়ি ফিরছিল,সেই সময় একটি ট্রাক তাদের চাপা দিলে দুর্ঘটনাটি ঘটে।কোতোয়ালী থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়।সেই সঙ্গে ওই ঘটনার তদন্ত শুরু করে।

Post a Comment