পুরুলিয়ায় পালিত হল জঙ্গলমহল উতসব - The News Lion

পুরুলিয়ায় পালিত হল জঙ্গলমহল উতসব




দি নিউজ লায়ন ;  লোক শিল্পীদের নৃত্যের তালে তালে পুরুলিয়ায় সাড়ম্বরে পালিত হল জঙ্গলমহল উৎসব।শুক্রবার  পুরুলিয়ার বরাবাজার,মানবাজার দু’নম্বর, বান্দোয়ান ও ঝালদা এক নম্বর ব্লকে একযোগে শুরু হয় এই উৎসব। জেলার অন্যান্য ব্লক গুলিতেওএক সপ্তাহের মধ্যে হয়ে শুরু হয়ে যাবেএই উৎসব। এদিনের উৎসবে ঝুমুর, টুসু, সহ বিভিন্ন লোকশিল্পীদের প্রতিযোগিতা, ও  প্রদর্শনী হয়। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই উৎসব হয়ে থাকে। 


এদিন মানবাজার দু’নম্বর ব্লক ও বরাবাজারে  জঙ্গলমহল উৎসবের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন বান্দোয়ান  বিধানসভার বিধায়ক রাজীবলোচন সরেন। বিধায়ক বলেন, “এলাকার মানুষজনের কাছে জঙ্গলমহল উৎসব একটা আলাদা আবেগ হয়েগিয়েছে। জঙ্গলমহলের শিল্পকলা,সংস্কৃতি ফুটে ওঠে এই উৎসব থেকেই।” মানবাজার দু’নম্বর ব্লকের এই উৎসব হয়অনন্যা প্রশিক্ষন হলের মাঠে। সেখানেউপস্থিত ছিলেন বিডিও গোলাম গওসল আজম, পঞ্চায়েত সমিতির  সভাপতি চন্দ্রশেখর দাস সহ অন্যান্যরা। 


ইন্দটাঁড় মাঠে উপছিলেন  ব্লকের বিডিও মাসুদ রাইহান, পঞ্চায়েত সমিতির সভাপতি রামজীবন মাহাতো।বান্দোয়ানে ব্লক ক্যাম্পাসেরএই উৎসবের উদ্বোধন করেন বিডিও কাসিফ সাবির। ঝালদা এক নম্বর ব্লকের উৎসব অনুষ্ঠিত হয় তাদের ব্লক মাঠে। এই উৎসবের উদ্বোধন করেন ঝালদার প্রশাসক সুরেশ আগরওয়াল। 


ছিলেন বিডিও রাজকুমার বিশ্বাস সহ অন্যান্যরা। এই উৎসবে বিভিন্ন দফতরের স্টল ছিল। সেই স্টল গুলি থেকে এলাকার মানুষজনের হাতে বিভিন্ন সরকারীপরিষেবা তুলে দেওয়া হয়। পাশাপাশি সরকারী বিভিন্ন স্টলে বিভিন্ন জিনিস পত্র বিক্রির জন্যেও নিয়ে এসেছিলেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.