চন্দ্রপুরে বোমা গুলি, গ্রেপ্তার ৩
দি নিউজ লায়ন ; গ্রাম্য বিবাদে আমতার চন্দ্রপুর গ্রামে সংঘর্ষ বোমাবাজি গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আমতা থানার পুলিশ এক মহিলাসহ ৬ জনকে গ্রেপ্তার করল। ধৃতদের শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হবে।
চন্দ্রপুর গ্রামের গ্রেপ্তার হওয়া প্রসঙ্গে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার জানান বৃহস্পতিবারের ঘটনায ৬ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি দুটি পাইপগান উদ্ধার হয়েছে। প্রসঙ্গত ডাবের দাম দেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্র হয়ে ওঠে আমতা চন্দ্রপুরের হরিশপুরের উত্তরপাড়া।
ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পাশাপাশি ব্যাপক বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ ওঠে।ঘটনায় উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি এক গ্রামবাসী গুলিবিদ্ধ হয়। পরে আমতা থানার পুলিশ তল্লাশি চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করে।

Post a Comment