নন্দীগ্রাম আন্দোলনকে দিশা দেখিয়েছিলেন মমতা, নন্দীগ্রামে শহীদ স্মরণে গিয়ে বললেন সুব্রত বক্সী - The News Lion

নন্দীগ্রাম আন্দোলনকে দিশা দেখিয়েছিলেন মমতা, নন্দীগ্রামে শহীদ স্মরণে গিয়ে বললেন সুব্রত বক্সী




দি নিউজ লায়ন ;  নন্দীগ্রামে শহীদ স্মরণ তৃণমূলের। বৃহস্পতিবার ভোরে নন্দীগ্রামের ভাঙ্গাবেড়ায় শহীদ বেদীতে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদ স্মরণ ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করেন রাজ্য তৃণমূল সভাপতি সুব্রত বক্সী। ২০০৭ সালের ৭ জানুয়ারী ভাঙাবেড়ায় সিপিআইএম হার্মাদদের হাতে শহীদ হওয়া ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি,সেখ সেলিম-এর স্মরণ সভা আয়োজিত হয়।


উপস্থিত ছিলেন নন্দীগ্রামের শহীদ মাতা বিধায়ক ফিরোজা বিবি, সহকারী সভাধিপতি সেখ সুফিয়ান, প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন, পঞ্চায়েত সমিতির সহঃ সভাপতি আবু তাহের, জেলা তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি,জেলা পরিষদের কর্মসধ্যক্ষ ডা: পার্থ প্রতিম দাস,  স্বদেশ দাস,প্রনব মহাপাত্র,সেক সাহাউদ্দিন,সোয়েম কাজী,হলদিয়া পৌরসভার কাউওন্সিলার আসগর আলি প্রমুখ নেতৃবৃন্দ। 


পরে ভাঙাবেড়ায় শহীদ স্মরণ সভায় বক্তব্য রাখেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ সুব্রত বক্সী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিধায়ক ফিরোজা বিবি, সহঃ সভাধিপতি সেখ সুফিয়ান প্রমুখ।তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি তথা সুব্রত বক্সী বলেন নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ আন্দোলন নন্দীগ্রাম মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল।জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়  উপস্থিতি ও অনুপ্রেরণা আন্দোলন কে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল।


 যৌথ নেতৃত্বের  মাধ্যমে আন্দোলন সফলতা পেয়েছিল।শহীদদের রক্তস্রোত ও অগণিত মানুষের  নিরবচ্ছিন্ন সংগ্রাম ও ত্যাগের উপর দাঁড়িয়ে সারা দুনিয়ায় নন্দীগ্রাম ভূমি আন্দোলন শাসকের ভিতকে নাড়িয়ে দিয়েছিল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.