বছরের শেষ দিনে ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মীভূত একাধিক বাড়ি
দি নিউজ লায়নঃ বছরের শেষ দিন বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো নবগ্রামের গোপগ্রাম মোমিন পাড়া এলাকায়। রান্না করার সময় উনুন থেকে প্রথমে একটি বাড়িতে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে আশেপাশে। ভস্মীভূত হয়ে যাই বাড়ি ঘর থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এদিকে দাও দাও করে আগুনের শিখা জ্বলতে দেখে গ্রামবাসীরা ছুটে এসে আগুন নেভাতে জল ঢালতে শুরু করে।
তারপরে পরিস্থিতির খানিকটা নিয়ন্ত্রণে আসে। খবর দেওয়া হয় দমকলে। জানা যায়, স্থানীয় বাসিন্দা সামাতুল্লা মোমিনের রান্নাঘরে এই আগুন প্রথম লাগে। তারপরে সেখান থেকেই কোনওভাবে আগুন ছড়িয়ে পড়ে পাশের তিনটি বাড়িতে। বাড়ির আসবাবপত্র, ঘরে মজুত খাদ্যশস্য সহ সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। সামাতুল্লা মোমিন বলেন, আগুন ছড়াতে শুরু করার পরই গোয়াল থেকে গোরুগুলিকে বাইরে বের করে নিয়ে যাওয়া হয়। তবে বাড়ির সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে। কোনরকমে প্রাণে রক্ষা পেয়েছি"।

Post a Comment