গোয়ালতোড়ে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির প্রচার শুরু করলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো - The News Lion

গোয়ালতোড়ে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচির প্রচার শুরু করলেন বিধায়ক শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ    বঙ্গধ্বনি কর্মসূচি শেষ হওয়ার পর বৃহস্পতিবার থেকেই পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি শুরু করে দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো। বৃহস্পতিবার শালবনি বিধানসভার অন্তর্গত গোয়ালতোড় থানার গোট সিংগলা গ্রামে গিয়ে একের পর এক গ্রামবাসীদের সাথে কথা বলেন। ওই গ্রামে কোন সমস্যা রয়েছে কি-না তাও তিনি গ্রামবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করেন। সেই সঙ্গে তিনি গ্রামবাসীদের সাথে মাটিতে বসে দুপুরের খাওয়ার খান ।তিনি গ্রামবাসীদের বলেন আপনাদের যদি  এলাকায় কোন সমস্যা থাকে তাহলে তা দ্রুত সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


 গ্রামের রাস্তাঘাট থেকে পানীয় জল বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয় নিয়ে তিনি দফায় দফায় গ্রামবাসীদের সাথে আলোচনা করেন। গ্রামবাসীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া কথা জানান। তাদের দাবি-দাওয়া গুলি দ্রুত রুপায়ন করার  তিনি আশ্বাস দেন।বিধায়ক শ্রীকান্ত মাহাতো বলেন পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি শুরু হয়েছে। বঙ্গধ্বনি কর্মসূচির মতো তিনি শালবনি বিধানসভা কেন্দ্রের প্রতিটি গ্রামে  গ্রামে যাবেন গ্রামবাসীদের সমস্যাগুলি দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন। তিনি আরো বলেন যে বিজেপি মানুষকে ভুল বুঝিয়ে চলছে ।যারা মানুষের কোন উন্নয়ন করতে পারেনি তারা মানুষকে বিপথে চালিত করতে সব রকমের চেষ্টা করছে। বাংলার মানুষ বিজেপিকে উপযুক্ত শিক্ষা দেবে।


 অমর্ত্য সেনের মতো মানুষকে যারা জমি চোর বলে কটাক্ষ করছেন ।তাদের বাংলার মানুষ 2021 সালের বিধানসভা নির্বাচনে সঠিক শিক্ষা দিবেন। অমর্ত্য সেন আমাদের প্রেরণা আমরা অমর্ত্য সেনকে শ্রদ্ধা করি। তিনি একজন নোবেল জয়ী। তাকে যেভাবে বিজেপি সমালোচনা করছে তা বাংলার মানুষ বিজেপিকে কোনদিন ক্ষমা করবে না। তিনি আরো বলেন যে বিজেপির কিছু নেতা-নেত্রী তৃনমূলকে অপমান করছে। এতদিন তৃণমূলের  খেয়ে বড় হয়েছেন এখন সেই তৃণমূলকে মানুষের কাছে অপদস্থ করার জন্য যে ভাষায় এক নব্য বিজেপি নেতা তৃণমূলকে আক্রমণ করছেন তা কোনদিন স্বাধীনতা আন্দোলনের পীঠস্থান মেদিনীপুরের মানুষ মেনে নেবে না। ওই বেইমান নেতাকে বাংলার মানুষ ও আগামীদিনে উপযুক্ত জবাব দেবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.