15 দিন ব্যাপি ডুয়ার্স ট্যুরিজম এন্ড কালচারাল কার্নিভাল শুরু হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায়
দি নিউজ লায়নঃ 15 দিন ব্যাপি ডুয়ার্স ট্যুরিজম এন্ড কালচারাল কার্নিভাল শুরু হচ্ছে বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়ায়। ১২ জানুয়ারি এই উৎসব শুরু হবে। চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। ডুয়ার্সের বিভিন্ন জায়গায় প্রতিদিন হবে নানান অনুষ্ঠান। মুলত ডুয়ার্সের সংস্কৃতিকে তুলে ধরা হবে এইসব অনুষ্ঠানে। ডুয়ার্সের ১৩ টির বেশি পর্যটক সংগঠন ও সামাজিক সংগঠন মিলে এই কার্নিভালের আয়োজন করা হচ্ছে। ২০১৫ সাল থেকে বক্সা ট্যুরিজম এন্ড কালচারাল কার্নিভাল নামে এই সময় একটি উৎসব হত।
এবার তার ব্যাপকতা ও সময় বাড়িয়ে এবার ডুয়ার্স ট্যুরিজম ও কালচারাল কার্নিভাল নাম দিয়ে পর্যটনের নয়া উতসব শুরু হচ্ছে ১২ জানুয়ারি। এই উপলক্ষে রবিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া গোসালাতে বৈঠকে বসেন বিভিন্ন পর্যটক সংগঠন। সেই বৈঠকে কার্নিভালের চুরান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এই কার্নিভালের কো-অর্ডিনেটর রামকুমার লামা বলেন, " করোনা পরিস্থিতিতে মুখ থুবরে পড়া পর্যটনকে চাঙ্গা করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ডুয়ার্সের বিভিন্ন অজানা সম্পদ, সৌন্দর্য্য ও সংগ্রহশালা এই কার্নিভালে তুলে আনা হবে।
ভবিষ্যতে এই কার্নিভাল আন্তর্জাতিক মাত্রা পাবে বলে আশা করছি।" জলপাইগুড়িতে তিস্তার এপার থেকে আলিপুরদুয়ারের কুমারগ্রামে সংকোশ নদী পর্যন্ত বিস্তৃর্ন এই পাহাড়ের ঢাল ভূমিকে ডুয়ার্স বলা হয়। ডুয়ার্সে ৫৫ টির বেশি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষের বাস। এই বিস্তীর্ণ মিনি ইন্ডিয়াকে এবার প্রোমোট করার নয়া উদ্যোগ নিলেন বিভিন্ন পর্যটন সংগঠনগুলো। এসোসিয়েশন ফর কনজারভেশন এন্ড ট্যুরিজমের সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, " ডুয়ার্স ট্যুরিজম এন্ড কালচারাল কার্নিভালে কোন বাইরের চাকচিক্য থাকবে না।
আমরা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য্যকে কাজে লাগিয়ে অনুষ্ঠান করব। বিশেষভাবে বিভিন্ন জনগোষ্ঠীর মানুষদের খাবার পর্যটকদের পরিবেশন করা হবে। ডুয়ার্সের সংস্কৃতি ও সৌন্দর্য্য এই কার্নিভালের মাধ্যমে তুলে ধরা হবে। আন্তর্জাতিক মানচিত্রে এই কার্নিভাল জায়গা করে নেবে।"

Post a Comment