ঢাকায় বস্তিতে ভয়াবহ আগুন - The News Lion

ঢাকায় বস্তিতে ভয়াবহ আগুন

 


 ঢাকা প্রতিনিধি :   ঢাকার মিরপুরে তালতলা বস্তিতে আগুন লেগেছে। আজ সোমবার দুপুরে দিকে নাভানা টাওয়ারের পাশের ওই বস্তিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম জানিয়েছেন।  আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে। এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।    


লিমা খানম সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।  তবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.