আদি বনাম নব্য বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর
দি নিউজ লায়নঃ আদি বনাম নব্য বিজেপি সংঘর্ষে উত্তপ্ত দুর্গাপুর। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সভার আগে সভামঞ্চে তুলকালাম। মারামারি থেকে চেয়ার ছোড়াছুড়ি বাদ গেলোনা কিছুই। পরিস্থিতি সামলাতে রীতিমতো হিমশিম খেতে হল বিজেপি নেতৃত্বকে। বিজেপি সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের সভায় কোন নেতারা থাকবেন তাই নিয়ে প্রথমে বচসা শুরু হয়।
তারপর তা গড়ায় হাতাহাতিতে। এক পক্ষ অন্য পক্ষকে ঘাড় ধাক্কা দিয়ে মঞ্চ থেকে নামিয়ে দেয় বলে অভিযোগ। আদি বিজেপি নেতা কর্মীদের অভিযোগ, অন্য দল থেকে যারা কয়েক মাস আগে বিজেপিতে যোগ দিয়েছেন তারাই দলের সমস্ত গুরুত্বপূর্ণ পদ দখল করতে চাইছে।
দিলীপ ঘোষের সভা মঞ্চে তারা জোর করে উঠতে চায়। তারা বাধা দিতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।অন্যদিকে নব্য বিজেপির দাবি, তাদের কাজ করতে দেয়া হচ্ছে না। অভিযোগ জানানোর জন্যই রাজ্য সভাপতির সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। প্রতিবাদ করায় তাদের মারধর করা হয়েছে। শীর্ষ নেতৃত্বকে তারা বিষয়টি জানাবেন। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানান, দল বড় হয়েছে তাই ছোটখাটো সমস্যা হচ্ছে।

Post a Comment