গাইঘাটা এবং বনগাঁ থেকে ৮ বাংলাদেশী গ্রেফতার
দি নিউজ লায়নঃ গাইঘাটা এবং বনগাঁ থেকে ৮ বাংলাদেশী গ্রেফতার। সোমবার প্রথমে ছয় বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করল গাইঘাটা থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে খবর পেয়ে ঠাকুরনগর রেল স্টেশন সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে ধৃতরা হল খুশবু শেখ(২৫),সীমা শেখ(২৬), সুমি বেগম(২৫), মিম আখতার(১৮), মোস্তাকিন আলি(৩১) এবং সাদ্দাম হোসেন(২৫)। ধৃতদের বাড়ি বাংলাদেশে ঢাকা, সাতক্ষিরা এবং যশোরের বাসিন্দা।বাংলাদেশ থেকে ভারতে আসার কোন বৈধ কাগজপত্রই তারা দেখাতে পারেন নি বলেই পুলিশ জানিয়েছে।ধৃতদের বিরুদ্ধে ১৪ বৈদেশিক আইনে মামলা রুজু করেছে পুলিশ।গাইঘাটার পাশাপাশি এদিনন বনগাঁ থেকেও দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Post a Comment