নারায়ণগড়ে নব‍্য বিজেপি শুভেন্দু অনুগামীদের পেটালো আদি বিজেপি - The News Lion

নারায়ণগড়ে নব‍্য বিজেপি শুভেন্দু অনুগামীদের পেটালো আদি বিজেপি

 


দি নিউজ লায়নঃ     আদি বনাম নব্য দ্বন্দ্বে বিজেপির অন্দরমহলে অশান্তি ক্রমশ চরম আকার নিচ্ছে একের পর এক জেলায় শুরু হয়েছে দুই গোষ্ঠীর লড়াই কার্যালয় বাড়ি ভাঙচুর থেকে রক্তপাত বাদ নেই কিছুই। দুর্গাপুরের পর এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। আদি বনাম নব্য বিজেপি লড়াইয়ে উত্তেজনা ছড়ালো। আদি বিজেপি সমর্থকদের বিরুদ্ধে মারধরের অভিযোগ নব্য বিজেপি তথা শুভেন্দু অনুগামীদের। নব্য বিজেপি তথা শুভেন্দু অনুগামীদের অভিযোগ, নারায়ণগড়ের মকরামপুরে তারা একটি কার্যালয় খুলে ছিলেন। 


সেখানে বিজেপির পতাকা লাগানো নিয়ে বচসার সূত্রপাত। কেন তাদের না জানিয়ে দলীয় পতাকা লাগানো হচ্ছে এই অভিযোগ তুলে কার্যালয় চড়াও হয় আদি বিজেপি সমর্থকরা। ব্যাপক ভাঙচুর করা হয় সহায়তা কেন্দ্র বাধা দিতে গেলে শুভেন্দু সমর্থকদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। একজনের আঘাত গুরুতর হওয়ায় তাকে মকরামপুর হাসপাতলে ভর্তি করাতে হয়। অন্যদিকে, আদি বিজেপির পোষ্টার ঘিরে চাঞ্চল্য গাইঘাটায়।  "আমরা কোন বিজেপি?" "যাদের কে আমরা চোর বলেছিলাম তারা বিজেপির সম্পদ" ! "


দুর্নীতিগ্রস্ত মন্ডল সভাপতি দূর হাটো" "সৌজন্যে আদি বিজেপি"-এমন একাধিক পোস্টারে ছেয়ে গেল উত্তর ২৪ পরগণার গাইঘাটার যোগদান মেলার মাঠ। মঙ্গলবার সকালে গাইঘাটা বাজারে যোগদান সভা মঞ্চের মাঠে পোস্টার গুলি দেখতে পাওয়া যায়।   বিভিন্ন দল থেকে কর্মী-সমর্থকরা এই মঞ্চে বিজেপিতে যোগদান করার কথা রয়েছে। তার আগে এদিন সকালে সভামঞ্চের উপরে এবং মাঠে ছোট ছোট একাধিক পোস্টারে ছেয়ে যায়। গাইঘাটার পাশাপাশি বেলদায় বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা ও মারধর করার অভিযোগ উঠলো বিজেপির মণ্ডল সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে।


 ওই গ্রাম পঞ্চায়েতের কর্মীরা চক গ্রাম থেকে  বিজেপির পঞ্চায়েত সদস্য হিসেবে কবিতা দাস পাল নির্বাচিত হয়েছেন। অথচ বিজেপির পঞ্চায়েত সদস্যের বাড়িতে স্থানীয় বিজেপির মন্ডল সভাপতি শুভাশিস মহাপাত্র এর ভাই সুকুমার মহাপাত্র, স্থানীয় বিজেপি নেতা সূর্যকান্ত দাস প্রায় ১০০ জন গুন্ডা নিয়ে সোমবার রাতে তার বাড়িতে চড়াও হয় বলে তিনি অভিযোগ করেন। সেই সময় তার স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলেন বিজেপির পঞ্চায়েত সদস্য কবিতা দাস ও তার শাশুড়ি।বিজেপির মণ্ডল সভাপতির লোকেরা তাদের বেদম মারধর করে এবং তার শ্লীলতাহানীর চেষ্টা করে বলে তিনি অভিযোগ করেন ।সেই সঙ্গে তাদের বাড়ি ভাঙচুর করে সমস্ত তছনছ করে দেয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.