দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে ফটোশুট করছেন পাহাড়ের রাজনৈতিক নেতারা
দি নিউজ লায়নঃ দিল্লিতে গিয়ে অমিত শাহের সঙ্গে ফটোশুট করছেন পাহাড়ের রাজনৈতিক নেতারা! পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান বা পাহাড়ের 11 জনজাতিকে 'আদিবাসী' স্বীকৃতি-কোনোটাই দেবে না বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার পাতলেবাসের কার্যালয় থেকে বিজেপিকে আক্রমণ করে এমনই মন্তব্য করলেন মোর্চা নেতা বিমল গুরুং।
গুরুঙ এ দিন জানান, দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যারা পাহাড় ইস্যুতে বিভিন্ন আলোচনা করছেন তারা হয় নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা করছেন আর না হলে তারা মূর্খের স্বর্গে বাস করেন। তাদের জানা উচিত আদৌ বিজেপি বা কেন্দ্রীয় সরকারের পাহাড়ের বা পাহাড়ের মানুষের প্রতি কোন রকম সহানুভূতি রয়েছে কিনা। তাদের দাবি মানার কোনো আন্তরিক ইচ্ছে তাদের আছে কিনা। নিজের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'তিন বছর ধরে আমাকেও অনেক প্রতিশ্রুতি দেয়া হয়েছিল কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।'
বিজেপি আসলে পাহাড়ের সেন্টিমেন্ট নিয়ে খেলা করছে। ওরা পাহাড় সমস্যার সমাধান চায় না শুধু ভোটের রাজনীতি করে। পাহাড় থেকে তিনজন বিজেপি সাংসদ নির্বাচিত হয়েছেন। পাহাড়ের মানুষ তাদের ভোট দিয়ে সংসদে পাঠিয়েছিলেন পাহাড়ের কথা বলার জন্য কিন্তু ভোট মিটে যাওয়ার পর তাদের আর পাহাড়ে দেখা যাচ্ছেনা। পাহাড়ের জন্য তারা কিছুই করেননি তাই বিজেপি কে বিশ্বাস করা ভয়ঙ্কর ভুল।

Post a Comment