ভেজিটেবিল পকোড়া কিভাবে তৈরী করবেন
উপকরণের
৪০ গ্রাম গাজর
৪০ গ্রাম আলু
৪০ গ্রাম পেঁয়াজ
৪০ গ্রাম ক্যাপিসিকাম
১২০ গ্রাম বেসন
২০ গ্রাম কর্ন ফ্লাওয়ার
৪০ গ্রাম পুদিনার চাটনি
১টি কলা পাতা
৪০ মিলি সান ফ্লাওয়ার তেল
১ গ্রাম চাট মশলা
প্রণালিঃ
১.সমস্ত সবজি কুচিয়ে কেটে নিয়ে বেসনের সাথে মিশিয়ে নিন।
২.কড়াইতে তেল গরম করে, পাকোড়া ছেড়ে দিন। বাদামি করে ভেজে নিন।
৩.ভালো করে তেল ঝরিয়ে তুলে নিন। ওপরে চাট মশলা ছড়িয়ে দিন।
৪.পুদিনার চাটনি দিয়ে পরিবেশন করুন।

Post a Comment