মেদিনীপুরে মমতার সভা শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে কেশপুরে এক তৃণমূল কর্মীর মৃত্যু আহত ২৫ জন - The News Lion

মেদিনীপুরে মমতার সভা শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে গাড়ি উল্টে কেশপুরে এক তৃণমূল কর্মীর মৃত্যু আহত ২৫ জন




দি নিউজ লায়নঃ    সোমবার মেদিনীপুর কলেজ মাঠে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনসভার আয়োজন করা হয়েছিল। যে জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর জনসভা শেষ হওয়ার পর বাড়ি ফিরে যাওয়ার সময় মেদিনীপুর কেশপুর বাস রাস্তার মাঝে কেশপুর থানার আমড়াকুচি এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়ি নিয়ে যাওয়ার সময় একটি ছোট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। যার ফলে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা ছুটে গিয়ে উদ্ধারের কাজ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কেশপুর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়।


 তারমধ্যে আফতাব উদ্দিন মল্লিক নামে এক তৃণমূল কর্মীকে ডাক্তারবাবুরা মৃত বলে ঘোষণা করেন। বাকি আহত  ২৫ জনকে মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারমধ্যে পাঁচজনের অবস্থা অতি সঙ্কটজনক। ওই ঘটনার খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান কেশপুরের বিধায়ক শিউলি সাহা, খড়গপুর গ্রামীন এর বিধায়ক দিনেন রায়, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, মেদিনীপুর শহর তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মৌ রায় সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত বিধায়কগণ ও তৃণমূল নেতারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন। কেশপুরের বিধায়ক শিউলি সাহা বলেন ঘটনাটি দুঃখজনক। দলীয় কর্মীরা কেশপুর ব্লক এর ১২ নম্বর সরিষাকোলা অঞ্চল থেকে ছোট হাতি গাড়িতে করে দিদির সভায় যোগ দিতে এসেছিলেন। 


দিদির সভা শেষ হওয়ার পর ওরা যখন বাড়ি ফিরে যাচ্ছিল সেই সময় মর্মান্তিক ঘটনাটি ঘটে। আফতাবউদ্দিন মল্লিকের বাড়ি কেশপুর ব্লকের সরিষা কোলা অঞ্চলের পানিহাট এলাকায়। দলের কর্মী ৩৭ বছর বয়সী আফতাব উদ্দিন মল্লিক এর মৃত্যুতে শোকে ভেঙে পড়েন বিধায়ক শিউলি সাহা।  মৃতের পরিবারের পাশে থাকার  তিনি আশ্বাস দেন।সেই সঙ্গে আহতদের চিকিৎসার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। ওই ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কেশপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করেছে। সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। সেইসঙ্গে মৃত তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করে   সোমবার  বিকালে মেদিনীপুর মেডিকেল কলেজও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত জন্য পাঠায় কেশপুর থানার পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.