শীত পড়তেই ঝাড়গ্রামের কেচন্দা বাঁধে পরিযায়ী পাখিদের ভিড় - The News Lion

শীত পড়তেই ঝাড়গ্রামের কেচন্দা বাঁধে পরিযায়ী পাখিদের ভিড়

 


দি নিউজ লায়নঃ   শীত যতই বাড়ছে ততোই পরিযায়ী পাখিদের ভিড় বাড়ছে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের রাধানগর অঞ্চলের কেচন্দা বাঁধে ভিন দেশ থেকে আসা হাজার হাজার পরিযায়ী পাখির দল   কেচন্দা বাঁধে এসে আশ্রয় নিয়েছে। শীত যখন শেষ হবে তখন তারাও কেচন্দা বাঁধ থেকে ভিন দেশে চলে যাবে। তাই শীত পড়ার সঙ্গে সঙ্গে কেচন্দা বাঁধে পরিযায়ী পাখিদের ভিড়  উপচে পড়ছে।


 পরিযায়ী পাখিদের দেখার জন্য ঝাড়গ্রামে আসা পর্যটকরা কেচন্দা বাঁধে  ভিড় জমাচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলেন প্রতি বছর শীতের সময় হাজার হাজার পরিযায়ী পাখি কেচন্দা বাঁধে আসে। পরিযায়ী পাখিদের কলরব এলাকার সকলকে মুগ্ধ করে। তাই পাখিগুলিকে যাতে  পাখি শিকারীরা না মারতে পারে তার জন্য এলাকার যুবকেরা সব সময় ওই এলাকায় নজরদারির কাজ চালিয়ে যাচ্ছে। সকালবেলা পাখিদের কলরবে এলাকার মানুষ ঘুম থেকে উঠে পড়ে। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দারা কেচন্দা বাঁধে আসা পরিযায়ী পাখিদের খুব ভালোবাসে। তাই শীত পড়ার সঙ্গে সঙ্গে  ভিন দেশ থেকে হাজির হয় হাজার হাজার পরিযায়ী পাখি।


 সেই পাখি দেখতে বহু মানুষ ভিড় জমায়। স্থানীয় বাসিন্দারা থেকে পর্যটকরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিযায়ী পাখি দেখতে  ভিড় জমায়। তবে বৃহস্পতিবার সকালে দেখা গেল ভিনদেশ থেকে আসা পরিযায়ী পাখির দল আপন মনে খেলা করছে কেচন্দা বাঁধে।  যা দেখতে বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন।কেচন্দা বাঁধের অপরূপ দৃশ্য পর্যটকদের মুগ্ধ করে ।তাই ভিনদেশ থেকে আসা পরিযায়ী পাখিদের দেখতে ও সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটকদের ঢল নামে কেচন্দা বাঁধে। যার ফলে খুশি ওই এলাকার বাসিন্দারা

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.